বিশ্রামে প্যাটিনসন, লর্ডস টেস্ট দলে হ্যাজেলউড-স্টার্ক

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ১৮:১১আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৮:১১

প্যাটিনসন বিশ্রামে যাওয়ায় লর্ডস টেস্ট খেলার দৌড়ে এগিয়ে হ্যাজেলউড (সামনে) অ্যাশেজে লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার দলে একটি পরিবর্তন নিশ্চিত। বুধবারের ম্যাচের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্রাম দেওয়া হয়েছে জেমস প্যাটিনসনকে, দলে ঢুকেছেন জোশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।

অ্যাশেজ জিতে শুরু করতে এজবাস্টনে প্রথম ইনিংসে জেসন রয় ও জো ডেনলিকে ফিরিয়ে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন প্যাটিনসন। দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের সঙ্গে অষ্টম উইকেটে ৭৮ রানের অপরাজিত জুটিও গড়েন তিনি। টিকে ছিলেন ৪৭ রানে।

লিডসে তৃতীয় টেস্টের জন্য প্রাণবন্ত প্যাটিসনকে পেতে চায় অস্ট্রেলিয়া। এজন্যই বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তার বদলে দুজনের জায়গা হয়েছে দলে। তবে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে স্টার্কের চেয়ে হ্যাজেলউডই এগিয়ে। ২০১৫ সালের অ্যাশেজে এই লর্ডসে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে ৪০৫ রানের জয়ে বড় অবদান রাখেন এই ডানহাতি পেসার।

অস্ট্রেলিয়া দল (লর্ডস টেস্টের): টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, পিটার সিডল, নাথান লায়ন ও জোশ হ্যাজেলউড। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম