আকিলার ৫ উইকেট, টেলরের ব্যাটে কিউইদের লড়াই

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৯, ১৮:১৫আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৮:২০

আকিলার স্পিনে ধুঁকছিল কিউইরা গলে টেস্টে আকিলা ধনঞ্জয়ার স্পিনে ভরাডুবির মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু শ্রীলঙ্কার এই স্পিনারের ঘূর্ণি জাদুতে বশ হননি রস টেলর। ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির সুবাস নিয়ে প্রথম দিন শেষ করেছেন কিউই ব্যাটসম্যান।

প্রথম দিন শেষ বিকেলের বৃষ্টিতে চা বিরতির পর খেলা হয়েছে ৮ ওভার। নিউজিল্যান্ড ৬৮ ওভারে ৫ উইকেটে ২০৩ রানে বুধবারের খেলা শেষ করেছে। দিনের সবগুলো উইকেট শিকার করেছেন আকিলা। এই অফ স্পিনার টেস্টে চতুর্থবার এক ইনিংসে ৫ উইকেট নেন। ২২ ওভারে ২ মেডেন সহ ৫৭ রান খরচ করেন লঙ্কান বোলার।

টেলরের ব্যাটে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড টম ল্যাথাম ও জিত রাভালের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো করেছিল কিউইরা। কিন্তু প্রথম সেশনের শেষ দিকে আকিলার স্পিনে টালমাটাল হয়ে পড়ে তারা। ল্যাথামকে ৩০ রানে নিরোশান ডিকবেলার ক্যাচ বানিয়ে ৬৪ রানের জুটি ভাঙেন লঙ্কান স্পিনার। ওই ২৭তম ওভারে তিন বল পরই কেন উইলিয়ামসন রানের খাতা না খুলে দিমুথ করুণারত্নের ক্যাচ হন। ৩৩ রান করে রাভাল ক্যাচ দেন ধনঞ্জয়া ডি সিলভাকে।

৭১ রানে তৃতীয় উইকেট হারানোর পর লাঞ্চ বিরতিতে যায় নিউজিল্যান্ড। ৬ রানে অপরাজিত টেলর দ্বিতীয় সেশনে জুটি গড়েন হেনরি নিকোলসের সঙ্গে। তারা দুজনে মিলে প্রতিরোধ গড়েন ক্রিজে। তাদের ১০০ রানের জুটি ভেঙেছে নিকোলস ৪২ রানে এলবিডাব্লিউ হলে। নিজের পরের ওভারে বিজে ওয়াটলিংকে ১ রানে এলবিডাব্লিউ করে পঞ্চম উইকেট তুলে নেন আকিলা।

এই উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করে কিউইরা। ৮৬ বলে হাফসেঞ্চুরি করা টেলর অপরাজিত ছিলেন ৭০ রানে। বৃষ্টি বাধা দেওয়ার আগে মিচেল স্যান্টনারের সঙ্গে তার অপরাজিত জুটি ছিল ২৪ রানের। ১৩১ বলে ৬ চারে ৮৬ রানে খেলছিলেন টেলর। ৮ রানে টিকে ছিলেন স্যান্টনার।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম