আর্চারকে উইন্ডিজ গ্রেটদের সঙ্গে তুলনা করলেন লেম্যান

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ২২:১৫আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:১৫

জোফরা আর্চার ইংল্যান্ডের হয়ে এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন বারবাডোজে জন্ম নেওয়া পেসার জোফরা আর্চার। বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন, টেস্টেও গতির ঝড় দিয়ে ভীতি ধরিয়েছেন ব্যাটসম্যানদের মনে। দুই ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তার মাঝে ৭০ থেকে ৯০’র দশকের ক্যারিবিয়ান পেস গ্রেটদের ছায়া দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যান।

গত বছর কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর পদত্যাগ করেন লেম্যান। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে লিডসভিত্তিক দলের প্রধান কোচ হওয়ায় গত সপ্তাহে হেডিংলিতে ফিরেছেন তিনি। এতে করে আর্চারের পারফরম্যান্স বেশ ভালোভাবে দেখেছেন তিনি।

লর্ডস টেস্ট দিয়ে লঙ্গার ভার্সনে অভিষেক হওয়া আর্চার হেডিংলিতে সিরিজের তৃতীয় ম্যাচে অজিদের প্রথম ইনিংস ১৭৯ রানে গুটিয়ে দিতে ৬ উইকেট নেন। লর্ডসে আগের ম্যাচে তার বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়েন স্টিভেন স্মিথ। ২৪ বছরের এই ডানহাতির পেসে মুগ্ধ লেম্যান, ‘সে রোমাঞ্চকর, তার প্রতিভা আছে এবং তাকে দেখতে পারা দারুণ। তার বোলিং অনেকটা ওয়েস্ট ইন্ডিজের পুরানো পেস আক্রমণের মতো, যখন তাদের ছিল অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশ।’

প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানোর সামর্থ্য আর্চারের মধ্যে আছে মনে করেন সাবেক এই অস্ট্রেলিয়ান কোচ, ‘আর্চার দ্রুত ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ম্যাচে প্রভাব ফেলতে পারে, অনেকটা আমাদের সাবেক খেলোয়াড় মিচেল জনসনের মতো। ফাস্ট বোলিংয়ের মুখোমুখি হতে প্রত্যেকের ভয় আছে। যদি সেটা না থাকে, তাহলে আপনি মানুষ না। তাই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ক্ষুরধার হতে হবে এবং ভালো সিদ্ধান্ত নিতে হবে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের সব ব্যাটসম্যানরা আর্চারকে মোকাবিলা করেছে এবং জানে কী হতে যাচ্ছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের