বাংলাদেশে রোমাঞ্চকর টেস্টের প্রত্যাশা আফগানিস্তানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৯, ২০:০২আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:০২

বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান আফগানিস্তানের টেস্ট খেলার অভিজ্ঞতা মাত্র ২ ম্যাচের। ভারতের কাছে অভিষেক ম্যাচ হারলেও জয় ধরা দিয়েছে আরেক নবাগত সদস্য আয়ারল্যান্ডের বিপক্ষে। এবার তারা মুখোমুখি হবে বাংলাদেশের। গত কয়েক বছর ধরে দেশের মাটিতে দুর্দান্ত পারফর্ম করা দলটির বিপক্ষে রোমাঞ্চকর টেস্টের প্রত্যাশা আফগান অধিনায়ক রশিদ খানের।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম টেস্ট খেলতে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায় আফগানিস্তান দল। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সফরকারী ক্রিকেটাররা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নভোএয়ার এয়ারলাইনসের এক ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান তারা।

গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছিলেন, এবার তিন ফরম্যাটেই অধিনায়ক হলেন রশিদ। বিশেষ করে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশে পা রেখে রোমাঞ্চিত এই লেগ স্পিনার, ‘অধিনায়কের নতুন ভূমিকায় দল নিয়ে এসেছি, খুব উত্তেজিত। ইতিবাচক থেকে খেলা উপভোগ করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার।’

মাত্র দুটি টেস্ট খেলেছেন। সীমিত ওভারের থেকে এই ফরম্যাট একেবারেই যে আলাদা, সেটা ভালোভাবে বুঝতে পারছেন ২০ বছর বয়সী স্পিনার। প্রথম আফগান হিসেবে টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া রশিদ বলেছেন, ‘এটা (টেস্ট) আলাদা, এজন্য আপনার ভিন্ন মানসিকতা থাকতে হবে। টেস্ট ক্রিকেটে অনেক সময় থাকে এবং অনেক বেশি চাপও। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টে একজন খেলোয়াড়কে ভিন্ন ভিন্ন রূপ নিতে হয়। আমরা এজন্য প্রস্তুত। কীভাবে চার দিনের ক্রিকেট, পাঁচ দিনের ক্রিকেট খেলতে হয় আমরা সেটা নিয় কাজ করেছি। এখানে আসার আগে আমাদের ভালো প্রস্তুতি ক্যাম্প হয়েছে। ইনশাল্লাহ, আমরা ইতিবাচক থেকে খেলায় ভালো কিছু করতে চেষ্টা করবো।’

গত মার্চে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য রশিদের। কিন্তু বাংলাদেশকে নিয়ে সতর্ক তার দল। আফগান অধিনায়ক বলেছেন, ‘আমরা প্রত্যেক দলকে দেখি। বাংলাদেশ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো দলকে নিয়ে খোঁজখবর রাখি। গত তিন-চার বছর ধরে তারা সেরা দল, তারা ভালো খেলছে। বিশেষ করে বিশ্বকাপে তারা ছিল অবিশ্বাস্য। তাদের ক্রিকেট দিনকে দিন উন্নতি করছে। দল হিসেবে এটাকে ইতিবাচকভাবে দেখতে হবে আমাদের। প্রত্যেক দলের জন্য আমরা ভালো প্রস্তুতি নেই। এটা আমাদের জন্য রোমাঞ্চকর সিরিজ হতে যাচ্ছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম