বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ শেষে অবসরে মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

হ্যামিল্টন মাসাকাদজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরে যাবেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে খবরটি।

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ১৩ থেকে ২৪ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে হতে যাওয়া এই সিরিজই হতে যাচ্ছে মাসাকাদজার সবেশষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই সিরিজ শেষে বিদায় বলবেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।

ক্রিকেট জিম্বাবুয়ে তাদের অফিসিয়াল টুইটারে মাসাকাদজার অবসরের খবর দিয়েছে, ‘হ্যামিল্টন মাসাকাদজা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরে যাবেন।’

২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর মাসাকাদজা খেলেছেন ৩৮ টেস্ট, ২০৯ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি। সব ফরম্যাট মিলে তার আন্তর্জাতিক রান ৯ হাজার ৪১০, যেখানে ১০ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪২ হাফসেঞ্চুরি।

২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে খেলেছিলেন ব্যক্তিগত সর্বোচ্চ হার না মানা ১৭৮ রানের ইনিংস। সব মিলিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের চতুর্থ সর্বোচ্চ টেস্ট ও ওয়ানডে রান সংগ্রাহক মাসাকাদজা। আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী