আসগরকে সেঞ্চুরি করতে দিলেন না তাইজুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩

আসগরকে সেঞ্চুরি করতে দিলেন না তাইজুল প্রথম দিন কেটেছে হতাশায়। নতুন দিনে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে সকাল শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই তাইজুল পেয়েছেন আসগর আফগানের গুরুত্বপূর্ণ উইকেট। ১০১ ওভারে ৬ উইকেটে ২৭৮ রান আফগানদের।

আগের দিন তাইজুল ইসলামের ঘূর্ণিতে বাংলাদেশ দারুণ শুরু করলেও আফগানিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শেষ দুই সেশনে। রহমত শাহের সেঞ্চুরি ও আসগরের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের উচ্ছ্বাস কেড়ে নেয় তারা। ৮৮ রানে আসগর ও ৩৫ রানে আফসার শুক্রবারের খেলা শুরু করেন।

রহমতের পর দ্বিতীয় আফগান হিসেবে সেঞ্চুরির পথে ছিলেন আসগর। কিন্তু তাইজুলের দ্বিতীয় ওভারে স্লগ করতে গিয়ে পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ হন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৭৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৯২ রানে আউট হন আসগর।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছিলেন, ‘আজ আমাদের বোলাররা ভালো বল করেছে। আমার মনে হয় ওদের রানটা কমই হয়েছে। আশা করি, কাল ১০ রানের মধ্যে ওদের বাকি ৫ উইকেট তুলে নিতে পারবো।’

‘শুক্রবার সকালে আফগানিস্তানকে অলআউট করা সম্ভব হবে?’ প্রশ্নে তার জবাব,  ‘ক্রিকেটে মিরাকল হতেই পারে। এমন কিছু ঘটা অসম্ভব নয়। আজ নাঈম একই ওভারে দুই উইকেট পেয়েছে। ওর বলে দুজন ভালো ব্যাটসম্যান আউট হয়েছে। এরকম তো হতেই পারে।’

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
‘একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে সাইজ করে দিলেন’
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা