ম্যানসিটিকে রুখে দিয়ে অবাঞ্ছিত রেকর্ড এড়ালো সাউদাম্পটন

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ২২:৩৭আপডেট : ১০ মে ২০২৫, ২৩:০৭

ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেলো ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটন ঘরের মাঠে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রিমিয়ার লিগ ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বাজে দল হওয়ার লজ্জা এড়ালো।

২০০৭-০৮ মৌসুমে ডার্বি কাউন্টির সর্বনিম্ন ১১ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার আশঙ্কায় ছিল সাউদাম্পটন। কিন্তু এই ড্রয়ে তারা ১২ পয়েন্ট পেয়ে গেলো। এই লজ্জা এড়িয়েই সেন্ট ম্যারি’স স্টেডিয়ামে উল্লাসে মাতে স্বাগতিক ভক্তরা।

পেপ গার্দিওলার দল দুই ম্যাচ হাতে রেখে ৬৫ পয়েন্ট নিয়ে তিনেই থাকলো। নিউক্যাসেল ইউনাইটেড ও চেলসি তাদের চেয়ে দুই পয়েন্ট পেছনে। নটিংহাম ফরেস্ট সিটির চেয়ে চার পয়েন্ট দূরে। এই তিন দলই ম্যানচেস্টার ক্লাবের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড ছয় সপ্তাহের মধ্যে প্রথমবার খেলতে নামেন। তার দল ২৬ শট নিয়ে আধিপত্য দেখায়, যেখানে স্বাগতিকদের শট ছিল দুটি। রক্ষণেই জোর দিয়েছিল সাউদাম্পটন। যোগ করা সময়ের শেষ মুহূর্তে ওমর মারমৌশের শট ক্রসবারে না লাগলে হার নিয়ে মাঠ ছাড়তে হতো তাদের।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি