বাংলাদেশের বিপক্ষেও খেলবেন না ধোনি!

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৭

মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে গুঞ্জনের ডালপালা বড় হতে শুরু করেছে। যদি ব্যাট-প্যাড তুলেও না রাখেন, তবে মাঠে ফিরবেন কবে সেটাও ভালো করে বলতে পারছে না কেউ। ইংল্যান্ডে গত বিশ্বকাপ খেলে আসার পর থেকে বিরতিতে আছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। শোনা যাচ্ছে, নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়া যাবে না তাকে।

বিশ্বকাপ শেষে ভারতীয় আর্মির হয়ে কাশ্মিরিতে ১৫ দিন কাটান ধোনি। গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাননি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতে থাকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নেই ৩৮ বছর বয়সী উইকেটরক্ষক। জানা গেছে, ক্রিকেট থেকে বিরতির সময়টা আরও বাড়িয়েছেন ধোনি।

মুম্বাই মিরর জানায়, এই বিরতি চলবে নভেম্বর পর্যন্ত। তাতে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে না তার। ৩ নভেম্বর শুরু হবে এই সিরিজ।

আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। ওই টুর্নামেন্টে ধোনি থাকবেন নাকি থাকবেন না সেটা অনিশ্চিত। সবশেষ রিপোর্ট বলেছিল, অবসরের ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডাকবেন তিনি। কিন্তু এ ধরনের খবর শেষ পর্যন্ত ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়েছে। ক্রিকট্র্যাকার

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের