পাকিস্তানে সাকিবদের পাঠানোর সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৩

পাকিস্তানে সাকিবদের পাঠানোর সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে আগামী ২৩ অক্টোবর পাকিস্তান যাবেন মেয়ে ক্রিকেটাররা। আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচী (এফটিপি) অনুযায়ী আগামী বছর পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছেলে দলেরও। গত এক দশক ধরে পাকিস্তান হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেললেও পিসিবি বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশের মাটিতে সিরিজ খেলার। কিন্তু মেয়েদের যাওয়া চূড়ান্ত হলেও ছেলেদের পাঠানোর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কাকে দেশে আনতে পেরেছে পিসিবি। এবার বাংলাদেশের বিপক্ষেও দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির এই সিরিজ দেশের মাটিতে খেলতে মুখিয়ে তারা। এরই মধ্যে বিসিবির কাছে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে তাদের শীর্ষ ক্রিকেট সংস্থা। সেই নিরাপত্তা পরিকল্পনা বিসিবি নিজেরা দেখছে। পাশাপাশি বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশন ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সেটা পাঠিয়েছে বিসিবি। তাদের সবুজ সঙ্কেতের ওপরই নির্ভর করছে সাকিবদের পাকিস্তান সফর।

পাকিস্তানে দল পাঠানো হবে কিনা প্রশ্নে রবিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমাদের দলগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ছাড়পত্র। আমরা বিষয়টা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশগুলোর হাই কমিশনের সঙ্গে কাজ করছি। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রতিনিধি দলের রিপোর্টের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে বিসিবি, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা, ‘এই রকমই পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতেই আমরা আশা করছি খুব শিগগিরই একটা নিরাপত্তা পর্যবেক্ষক দল ওই দেশগুলো সফর করবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের