একযুগ পর ইংলিশ ক্রিকেট ছাড়ছেন অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৬:৩৪আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৬:৩৪

অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে একযুগের সম্পর্কের ইতি টানছেন অ্যান্ডি ফ্লাওয়ার। গত ১২ বছরে ইসিবির বিভিন্ন দায়িত্ব সামলেছেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেট। যার মধ্যে ছিল ইংল্যান্ড দলের প্রধান কোচের গুরুদায়িত্বও।

ফ্লাওয়ারের কোচিংয়ে ইংল্যান্ড পেয়েছে অনেক বড় সাফল্য। তার অধীনে ইংলিশরা প্রথমবার জিতেছিল আইসিসির কোনও টুর্নামেন্ট। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের বছরে ১৯৮৬-৮৭ মৌসুমের অ্যাশেজের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে মর্যাদার সিরিজ জেতার কীর্তি গড়েছিল ইংল্যান্ড।

ইসিবির সঙ্গে ফ্লাওয়ার প্রথম যুক্ত হন ২০০৭ সালে প্রধান কোচ পিটার মুরের সহকারী হিসেবে। দুই বছর পর এই জিম্বাবুইয়েন পান প্রধান কোচের দায়িত্ব। ২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে ভরাডুবির পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে নেন ‘টেকনিক্যাল ডিরেক্টর অব এলিট ক্রিকেট’-এর দায়িত্ব।

শনিবার এক বিবৃতিতে ইসিবি নিশ্চিত করেছে ফ্লাওয়ারের চলে যাওয়ার খবর। অবশ্য সাবেক জিম্বাবুয়েইন ব্যাটসম্যান ভবিষ্যৎ পরিকল্পনা ইংল্যান্ডভিত্তিকই করতে চান। একই সঙ্গে তিনি ইংল্যান্ডের নতুন কোচ ক্রিস সিলভারউডকেও দিয়েছেন সমর্থন।

ফ্লাওয়ার বলেছেন, ‘ক্রিস (সিলভারউড) ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার সুযোগ পাওয়ায় সত্যিই আমি খুশি। আমার মনে হয়, সে দারুণ কাজ করবে। একই সঙ্গে আমি শুভকামনা জানাতে চাই নতুন পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাটকে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে ফ্লাওয়ারের। অবশ্য ভবিষ্যৎ নিয়ে কিছু স্পষ্ট করেননি তিনি। তবে ইংল্যান্ডে কাজ করার ইচ্ছা তার, ‘অনেকদিন ধরে বড় কোনও ছুটি পাইনি আমি। আমি ইংল্যান্ডেই থাকব। আগের মতো করে ইংলিশ ক্রিকেটকে খুব কাছ থেকে দেখব, দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের।’

ফ্লাওয়ারের আগেই বেশ কয়েকটি বদল হয়েছে ইসিবিতে। পারিবারিক কারণে টিম ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। তার জায়গায় ফিরেছেন অ্যাশলে জাইস। প্রধান কোচের চেয়ার থেকে ট্রেভর বেলিস সরে দাঁড়ানোর পর বসানো হয়েছে সিলভারউডকে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের