পাকিস্তান সফর নিয়ে সবুজ সংকেতের অপেক্ষায় বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২১:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:২৫

পাকিস্তান সফর নিয়ে সবুজ সংকেতের অপেক্ষায় বিসিবি ২৩ অক্টোবর দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা নারী ক্রিকেট দলের। সালমা-রুমানাদের পাঠাতে ক্রিকেট বোর্ড পুরোপুরি প্রস্তুত। তবে বিসিবি এখনও বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পায়নি।

দুবাইয়ে আইসিসির বোর্ড সভা শেষে ঢাকায় ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘পাকিস্তানে আমাদের একটি নিরাপত্তা পর্যবেক্ষণ দল যাবে। সেই দলের রিপোর্টের ওপরেই নির্ভর করছে সফরের ভাগ্য। এমনিতে দল পাঠাতে আমাদের অসুবিধা নেই। আমরা পুরোপুরি প্রস্তুত। তবে সবার আগে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কাছ থেকে নিরাপত্তা ছাড়পত্র দরকার।’

পর্যবেক্ষণ দলের পাকিস্তান সফরের তারিখ অবশ্য জানাতে পারেননি তিনি, ‘আমি যতটা জানি কিছুটা দেরি হবে। নিরাপত্তা নিয়ে রিপোর্টের পরই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। নিরাপত্তাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছি আমরা।’

তবে নারী ক্রিকেটাররা গেলেও কোচিং স্টাফের কোনও বিদেশি সদস্য যাচ্ছেন না পাকিস্তানে। ভারতীয় কোচ অঞ্জু জেইন অনেক আগেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানে যেতে পারবেন না তিনি। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ দীপু রায়চৌধুরী।

সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। খবরটা শুনে খুব খুশি বিসিবি সভাপতি, ‘এটা খুবই ভালো খবর। সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি হলে আমাদের জন্য খুবই ভালো হবে। তার সঙ্গে আমাদের অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো।’

 

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি