শায়লা শারমিনের নেতৃত্বে বাংলাদেশ ইমার্জিং দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ২০:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:৫৮

শায়লা শারমিনের নেতৃত্বে বাংলাদেশ ইমার্জিং দল ‘নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ’ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ছয় দিনের এই প্রতিযোগিতার জন্য আজ (বুধবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৩ বা তার নিচের বয়সী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে। যে কারণে শ্রীলঙ্কার প্রতিযোগিতায় বাংলাদেশ পাচ্ছে নতুন অধিনায়ক। বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন শায়লা শারমিন।

২২ অক্টোবর উদ্বোধনী দিনে কলম্বোর থার্স্টান গ্রাউন্ডসে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে ২২ গজের যুদ্ধে নামবে বাংলাদেশের মেয়েরা। একদিন বিরতি দিয়ে ২৫ অক্টোবর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসা স্টেডিয়ামে লড়বে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৭ অক্টোবর মুখোমুখি হবে প্রেমাদাসার ফাইনালে।

বাংলাদেশ ইমার্জিং দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া, মোর্শেদা খাতুন, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, রিতু মনি, ইশমা তানজীম, রুবায়া হায়দার ঝিলিক, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, রাবেয়া, মুমতা হেনা হাসনাত, ফারিয়া ইসলাম তৃষ্ণা, সুমাইয়া আক্তার।

স্ট্যান্ড বাই: লাবনী আক্তার, জিন্নাত আছিয়া অর্থি ও তাজিয়া আক্তার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম