সেঞ্চুরির পথে মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ১৮:৩৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:১৭

৯৫ রানে অপরাজিত থেকে ফিরছেন মাহমুদউল্লাহ (বাঁয়ে), পাশে শহীদুল জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) হাসছে মাহমুদউল্লাহর ব্যাট। ঢাকা মেট্রোর এই ব্যাটসম্যান টানা তৃতীয় হাফসেঞ্চুরি করলেন। বগুড়ায় সিলেটের বিপক্ষে ১০২ বলে পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করতে তার আর দরকার ৫ রান।

দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৯ রানে দিন শুরু করেছিল মেট্রো। ৪৫ রানে তারা ৩ উইকেট হারালে পঞ্চম ব্যাটসম্যান হয়ে মাঠে নামেন মাহমুদউল্লাহ। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে তিনি গড়েন প্রতিরোধ। ১৬৪ রানে তাদের ৬ উইকেট হারানোর পর শহীদুল ইসলামের সঙ্গে অপরাজিত ৬১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। ১৯৪ বলে ৯৫ রানে অপরাজিত আছেন তিনি।

৬ উইকেটে ২২৫ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে মেট্রো। প্রথম ইনিংসে তারা করেছিল ২৪৬ রান। দ্বিতীয় ইনিংসে সিলেট করে ৩১৯ রান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে মেট্রোর লিড ৪ উইকেট হাতে রেখে ১৫২ রান।

ইমরান আলী ও এনামুল হক জুনিয়র এই ইনিংসে দুটি উইকেট নিয়ে সিলেটের সফল বোলার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪ উইকেটে ১০৪ রানে নামা বরিশাল চট্টগ্রামের বোলারদের কারণে বিপদে পড়ে। তবে নুরুজ্জামানের ইনিংস সেরা ৬০ রানে দুইশ পার করে তারা। চট্টগ্রামের ৩৫৬ রানের জবাবে প্রথম ইনিংসে তারা করে ২১৬ রান।

চট্টগ্রামের নাঈম হাসান সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি করে পান মেহেদী হাসান রানা, নোমান চৌধুরী ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।

১৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে চট্টগ্রাম ১ উইকেটে ৫০ রান করেছে। পিনাক ঘোষ ৩০ ও মুমিনুল হক ৯ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
বিসিবির সতর্কবার্তা, ‘বিভ্রান্ত হবেন না’
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
সর্বশেষ খবর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ 
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আমরা বলেছিলাম, যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত: সারজিস আলম
আমরা বলেছিলাম, যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত: সারজিস আলম
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন