গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ২২:৩১আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:৩১

গ্রামীণফোনের অনুষ্ঠানে ব্যাট করছেন সাকিব গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান। শক্তিশালী ডিজিটাল সমাজ নির্মাণে গ্রামীণফোনের সঙ্গী হয়ে কাজ করবেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার জিপি হাউজে এই মোবাইল অপারেটরের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত এই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, বাংলাদেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল খাতের অগ্রগতিতে প্রতিষ্ঠানটি ব্যাপক অবদান রাখছে।’

বাংলাদেশের ডিজিটাল খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করতে চান সাকিব, ‘নিজের পারফরম্যান্স আরও সমৃদ্ধ করতে এবং সমর্থকদের আস্থা অটুট রাখতে আমি সবসময় আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি, গ্রামীণফোনের সঙ্গী হয়ে দেশকে ও দেশের ডিজিটাল খাতকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেছেন, ‘নির্ভরযোগ্য ক্রিকেটার ও আইকন হিসেবে সাকিব আল হাসান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক সেবায় গ্রামীণফোনও সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এটি একটি দুর্দান্ত সমন্বয়। গ্রামীণফোন ও সাকিবের এই অংশীদারিত্ব সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম