সাকিবকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না: বিসিবি প্রধান (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৯, ১৮:০৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২৩:২৯

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিয়ম না মেনে গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান। যে কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শনিবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বোর্ড প্রধান বলেছেন, ‘আমাদের আইন অনুযায়ী কোনোভাবেই খেলোয়াড়রা এটা করতে পারে না। সেটা টেলিকম কোম্পানি যেমন জানে, তেমনি খেলোয়াড়রাও জানে। সাকিব এটা কেন করলো আমরা জানি না। তারপরও আমরা তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছি।তবে এটা বলতে পারি, আইন অনুযায়ী একজন ক্রিকেটার কোনও টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে না।’

সাকিবকে কোনও ছাড় দেওয়া হবে কিনা এমন প্রশ্নে নাজমুলের জবাব, ‘প্রশ্নই ওঠে না।’ এ সময় পাশ থেকে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলে ওঠেন, ‘আইন ভঙ্গ করলে যে রকম শাস্তি হওয়ার কথা সেরকমই হবে।’

গত ২২ অক্টোবর গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। সেদিন জিপি হাউজে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, গ্রামীণফোনের সঙ্গী হয়ে দেশকে ও দেশের ডিজিটাল খাতকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

আরও পড়ুন:

সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি

/আরআই/এএআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের