ভারত সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা হবে আবার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ২০:২৮আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:২৪

অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: সাজ্জাদ হোসেন ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে ক্যাম্পও শুরু করে দিয়েছে বাংলাদেশ। ১৭ অক্টোবর ঘোষিত ওই দলে যে পরিবর্তন আসছে, সেটা তামিম ইকবালের সরে যাওয়াতেই স্পষ্ট। বিসিবি তাই নতুন করে দল ঘোষণা করতে যাচ্ছে।

আগামীকাল (মঙ্গলবার) নতুন দল ঘোষণার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। সোমবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে নতুন করে দেওয়া দলে সাকিব আল হাসান থাকবেন নাকি থাকবেন না, সে ব্যাপারে কিছু নিশ্চিত করেননি আকরাম।

বাংলাদেশের ক্রিকেটের অস্থির অবস্থা কাটেনি এখনও। দেশের এক পত্রিকায় বিসিবি প্রধান নাজমুল হাসানের দেওয়া সাক্ষাৎকারেই সেটা স্পষ্ট। ভারত সফরের দল নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুধু এক তামিমের কারণে নতুন দল ঘোষণা করার খবরে অন্য কিছুর ইঙ্গিতই খোঁজা হচ্ছে। কেননা, সাকিবের ভারত সফরে না যাওয়ার গুঞ্জনও ওড়াউড়ি করছে মিরপুরের বাতাসে।

নতুন দল ঘোষণা প্রসঙ্গে আকরাম বলেছেন, ‘(ভারত সফরের জন্য) নতুন করে টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। যেহেতু তামিম খেলছে না, সাইফউদ্দিন ইনজুরিতে, তাই নতুন করে দল দিচ্ছি আমরা।’

সাকিবের না খেলার কথাও তো শোনা যাচ্ছে? বাংলাদেশের সাবেক এই অধিনায়ক অবশ্য বিস্তারিত কিছু বলতে চাইলেন না, ‘এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু আসেনি। আপনাদের কাছ থেকেই শুনছি। সে (সাকিব) দুই দিন অনুশীলন করেনি, কোচের কাছ থেকে ছুটি নিয়েছে। আগামীকাল (মঙ্গলবার) দল ঘোষণার পরই আপনারা জানতে পারবেন।’

টি-টোয়েন্টি দল নতুন করে ঘোষণার কথা বলা হলেও টেস্ট স্কোয়াড দিতে আরও কিছুটা দেরি হবে বলে জানিয়েছেন আকরাম। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। গোলাপি বলের ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরেকটু সময় দরকার বিসিবির।

আকরাম বলেছেন, ‘টেস্ট দল দিতে দুই-তিন দিন দেরি হবে। কেননা, ডে-নাইট টেস্ট খেলবো কিনা, এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তাই কিছুটা সময় লাগবে আমাদের।’

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম