ভক্তদের ধৈর্য ধারণের আহ্বান সাকিবের

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ০২:১৪আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০২:২৮

সাকিব আল হাসান জুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিষয় ‘গোপন’ করায় দুই বছর নিষিদ্ধ হওয়ার পর এমন কঠিন সময়ে পাশে থাকায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সাকিব আল হাসান। একইসঙ্গে তাদের শান্ত থাকার ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে এ তারকা ক্রিকেটার বলেন, প্রথমেই আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার এবং আমার পরিবারের জন্য যে খুব কঠিন সময় যাচ্ছে, সেই সময়ে আপনাদের নিঃশর্ত সমর্থন ও ভালোবাসা আমাকে ছুয়ে গেছে। নিজেকে ধন্য মনে হয়েছে। দেশকে প্রতিনিধিত্ব করার অর্থ কী তা গত কয়েকদিনে আমি আগের চেয়ে অনেক বেশি উপলব্ধি করেছি। এই নোটে আমার সব সমর্থকদের যারা আমার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ হতে পারেন তাদের শান্ত থাকার ও ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে, আইসিসি-র দুর্নীতি বিরোধী ইউনিটের পুরো তদন্ত গোপনীয় ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুধু নিষেধাজ্ঞার ঘোষণা আসার কিছুদিন আগে আমার কাছ থেকে বিষয়টি জানতে আসে। সেদিক থেকে বিসিবি আমার ব্যাপারে সবচেয়ে ইতিবাচক এবং তারা আমার পরিস্থিতি বুঝতে পেরেছে। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভক্তদের ধৈর্য ধারণের আহ্বান সাকিবের

সাকিব আল হাসান বলেন, আমি এটা বুঝতে পারছি যে, কেন বহু লোকজন আমাকে সহায়তার প্রস্তাব দিচ্ছে। আমি সত্যিই এটিকে স্বাগত জানাই। যাই হোক, এখানে একটি প্রক্রিয়া রয়েছে এবং আমি আমার নিষেধাজ্ঞা মেনে নিয়েছি। কারণ আমি মনে করি, এটিই সঠিক পদক্ষেপ।

এই তারকা ক্রিকেটার বলেন, আমার পুরো মনোযোগ এখন ক্রিকেট মাঠে ফেরা এবং ২০২০ সালে আবার বাংলাদেশের হয়ে খেলার দিকে। ততক্ষণ আমাকে আপনাদের দোয়া ও হৃদয়ে রাখুন। ধন্যবাদ।

/এমপি/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম