ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কোচিংয়ে ওয়ালশ

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ১২:০৭ আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১২:০৭

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অনুশীলনে কোর্টনি ওয়ালশ খুব বেশি দিন ‘বেকার’ থাকলেন না কোর্টনি ওয়ালশ। বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন চ্যালেঞ্জে এই কিংবদন্তি পেসার। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।

২০১৯ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর কোচিং স্টাফদের বেশিরভাগের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ালশের সঙ্গে নতুন চুক্তি না করায় বাংলাদেশ অধ্যায় শেষ হয় তার। বাংলাদেশের ক্রিকেটে পেস বোলিং কোচ হিসেবে কাজ করলেও ওয়েস্ট ইন্ডিজ নারী দলে তিনি সহকারী কোচের ভূমিকায়।

অন্তর্বর্তী কোচিং স্টাফ দিয়ে চলছে ক্যাবিবিয়ান নারী ক্রিকেট দল। এই দলে অন্তর্বর্তী প্রধান কোচ গাস লোগির সহকারী হিসেবে কাজ করবেন ওয়ালশ।

নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত সাবেক ক্যারিবিয়ান পেসার, ‘বোলারদের নিয়েই বেশি কাজ করার ইচ্ছা আমার। একই সঙ্গে মেয়েদের ‍পারফরম্যান্সকে একসুতোয় বাঁধতে চাই। গাসের (লোগি) সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। খেলোয়াড়ি জীবনে আমরা একই দলের হয়ে খেলার সুযোগ পায়নি।’

বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কাজ করার অভিজ্ঞতা ছিল ওয়ালশের। ক্যারিবিয়ানদের নির্বাচকের ভূমিকায় ছিলেন সাবেক এই পেসার। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন
সর্বশেষ খবর
এআইয়ের ব্যবহার নিয়ে রাষ্ট্রপতির সতর্কবার্তা
এআইয়ের ব্যবহার নিয়ে রাষ্ট্রপতির সতর্কবার্তা
পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারালো ব্রাজিল
পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারালো ব্রাজিল
কর্মজীবী মা-বাবার ভরসা দিবাযত্ন কেন্দ্র, সেবার মানে কতটা এগিয়েছে দেশ
কর্মজীবী মা-বাবার ভরসা দিবাযত্ন কেন্দ্র, সেবার মানে কতটা এগিয়েছে দেশ
যুক্তরাষ্ট্র সফরে কী পেলো বাংলাদেশ
যুক্তরাষ্ট্র সফরে কী পেলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি