নাঈম-মিঠুনের প্রশংসায় বাংলাদেশ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৯, ২৩:৫৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১১:০৯

নাঈম ও মিঠুনের জুটিতে এগিয়ে যায় বাংলাদেশ মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ মিঠুনের জুটিতে এক সময় জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু হঠাৎ করে ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ, যার খেসারত দিতে হয়েছে ৩০ রানের হারে। ভারতের কাছে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হারের পরও ইতিবাচক অধিনায়ক মাহমুদউল্লাহ।

১২ রানে বাংলাদেশ ২ উইকেট হারানোর পর নাঈম ও মিঠুনের জুটি দাঁড়িয়ে যায় ক্রিজে। ৯৮ রানের এই জুটি ভাঙলে আর উঠে দাঁড়াতে পারেনি সফরকারীরা। তাদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ, ‘আমাদের সুযোগ ছিল। নাঈম ও মিঠুনের জুটি ছিল অসাধারণ। কিন্তু মাঝে এসে আমরা উইকেট হারাতে থাকলাম। আমি মনে করি ছেলেরা যে প্রচেষ্টা করেছে, সেটা খুব ভালো ছিল।’

৮১ রানের ইনিংস খেলা নাঈমের প্রশংসা করলেন এই অলরাউন্ডার, ‘নাঈম খুব প্রতিভাবান ব্যাটসম্যান। সে যেভাবে ব্যাট করে এবং ইনিংস সাজায়, তা চমৎকার। আশা করি এভাবে সে খেলে যাবে। আমাদের সিমাররা খুব ভালো ছিল। তাদের সবাই সত্যিই ভালো বল করেছে।’

ম্যাচসেরা ও সিরিজসেরা দীপক চাহার একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ৭ রান দিয়ে নেন ৬ উইকেট। সিরিজ শেষ করেছেন ৮ উইকেট নিয়ে। এমন কিছু হবে কল্পনাও করেননি ভারতীয় পেসার, ‘এমন কিছু হবে আমি কখনও ভাবিনি। খুব আনন্দ লাগছে। নতুন বল হাতে আমাকে বল করানোর পরিকল্পনা ছিল। গুরুত্বপূর্ণ ওভারে আমাকে দায়িত্ব নিতে বলা হয়েছিল। খুব খুশি যে টিম ম্যানেজমেন্ট আমাকে এই দায়িত্ব দিয়েছিল।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী