সৌম্যর অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ১৬:১৪ আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:১১

ব্যাট-বলে দুর্দান্ত সৌম্য (ফাইল ছবি) সহজ জয়ে ইমার্জিং কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাট-বলে সৌম্য সরকারের দাপুটে পারফরম্যান্সে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

সেমিফাইনালে ব্যাটে-বলে দুর্দান্ত একটি দিন পার করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে সুযোগই দেয়নি স্বাগতিকরা। আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করতে পারে ২২৮ রান। সহজ এই লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৬১ বল আগে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের নায়ক সৌম্য। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তিনি খেলেছেন ৬১ রানের কার্যকরী ইনিংস।

২২৯ রানের লক্ষ্যে বাংলাদেশ শুরুতে মোহাম্মদ নাঈমকে হারালেও ঘুরে দাঁড়ায়। নাঈম ২১ বলে করেন ১৭ রান। তার বিদায়ের পর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত বড় জুটি গড়েন। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। চলতি ইমার্জিং কাপে ফর্মে থাকা সৌম্য খেলেন ৬১ রানের ইনিংস। ৫৯ বলের ইনিংসটি বাঁহাতি ওপেনার সাজান ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায়।

অধিনায়ক শান্তও খেলেছেন চমৎকার ইনিংস। সময় উপযোগী ব্যাটিংয়ে ৬৮ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলে যান ৫৯ রানের ইনিংস। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন আফিফ হোসেন ও ইয়াসির আলী। আফিফ ৩৬ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৫ রানে। আর ইয়াসির ৫৬ বলে ১ চার ও ১ ছক্কায় খেলেন হার না মানা ২৮ রানের ইনিংস।

এর আগে চলেছে বাংলাদেশের বোলারদের দাপট। হাসান মাহমুদ (৩/৪৮), সৌম্য (৩/৫৮) ও তানভীর ইসলামের (২/৩৩) চমৎকার বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি আফগানিস্তান। লড়াই করেছেন কেবল দারবিশ রাসুলি। এই ব্যাটসম্যান সেঞ্চুরি পূরণ করে খেলেছেন ১১৪ রানের ঝলমলে ইনিংস। ১২৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭ চারের সঙ্গে সমান ছক্কায়। এছাড়া ওয়াহিদউল্লাহ শাফাক ৩৪ ও তারিক স্ট্যানিকজাই করেন ৩৩ রান।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শনিবার শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে দল দুটি।

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছর, সাফল্যের পাল্লা কতটা ভারী?
সর্বশেষ খবর
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
ইউপি নির্বাচন: কোন দিকে যাবেন আ.লীগের সমর্থকরা?
ইউপি নির্বাচন: কোন দিকে যাবেন আ.লীগের সমর্থকরা?
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
১০ বছরের কারাদণ্ড রাসেল ব্র্যান্ডের, নতুন অভিযোগের তদন্তে পুলিশ
১০ বছরের কারাদণ্ড রাসেল ব্র্যান্ডের, নতুন অভিযোগের তদন্তে পুলিশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক