কাউকে জোর করে পাকিস্তানে পাঠানো হবে না: বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৯

বিসিবি সভাপতি নাজমুল হাসান (ফাইল ছবি) গত অক্টোবরে বাংলাদেশের দুটি দল গিয়েছিল পাকিস্তান সফরে, মেয়েদের জাতীয় আর ছেলেদের অনূর্ধ্ব-১৬ দল। আগামী মাসে দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি খেলতে তামিম-মুশফিকদেরও পাকিস্তানে যাওয়ার কথা। যদিও আগের দুই দলের মতো এটাও নির্ভর করছে নিরাপত্তা পর্যবেক্ষকদের রিপোর্টের ওপর। ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সফরে যেতে কারও ওপর জোর করা হবে না।  

শনিবার বিসিবি প্রধান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তানে কাউকে জোর করে পাঠানো হবে না। সেখানে যেতে কারও ওপর জোর করার প্রশ্নই ওঠে না। মূল দল যাবে নাকি বিকল্প দল, সেটা নির্ভর করছে পরিস্থিতির ওপর।’

তিনি আরও বলেছেন, ‘আমরা সিকিউরিটির ব্যাপারে সরকারের কাছে আবেদন করেছিলাম। সেই আবেদনের উত্তর এখনও পাইনি। তবে অনূর্ধ্ব-১২ দল হোক বা জাতীয় দল, সবার জন্য একই নিরাপত্তা থাকার কথা।’

বিসিবি এখন সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন নাজমুল, ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়ার পর খেলোয়াড়দের মতামত নিতে হবে, তারপর বোর্ডের সিদ্ধান্ত। আশা করি, চার/পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। আপাতত অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি