একি কাণ্ড দিলশানের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৫, ২২:২৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:৪৩

dilshan চিটাগং ভাইকিংসের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে তখন ব্যাট করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইনিংসের দ্বিতীয় ওভার। বল করছিলেন তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে ইমরুল কায়েস। কাভার পয়েন্টে বলটা ঠেলে দিয়ে এক রান বের করে নিতে গিয়েছিলেন ইমরুল। অপরপ্রান্ত থেকে আহমেদ শেহজাদ ফিরিয়ে দেন তাকে। ততক্ষণে ফিল্ডিং করে দিলশান থ্রো করেছিলেন স্টাম্পের দিকে। বল স্টাম্পে লাগেনি, চিটাগংয়ের কোনও ফিল্ডার ধরতেও পারেনি। বল চলে যায় সীমানার দিকে।
এবার ওভার থ্রোয়ে রান নিতে ছোটেন দুই ব্যাটসম্যান। উইকেটকিপার এনামুল হক তখন বলের দিকে ছুটছিলেন। আর স্টাম্পসের কাছে বল ধরতে ছুটে আসছিলেন দিলশান। রান নিতে ছোটার সময় দিলশানের সঙ্গে ধাক্কা লাগে ইমরুলের। নড়ে যাওয়া ইমরুল এরপরই দিলশানের পায়ের সঙ্গে ভূপাতিত উইকেটে। ততক্ষণে এই প্রান্তে ছুটে এসেছেন শেহজাদও। দুই ব্যাটসম্যানই এক প্রান্তে, অপরপ্রান্তে বেলস ভেঙে রান আউটের উল্লাসে মাতে চিটাগং।
সেই উল্লাসে আপত্তি তুললেন ইমরুল ও শেহজাদ। আর আম্পায়াররাও সিদ্ধান্তটা তৃতীয় আম্পায়ারের হাতে ছেড়ে দেন। তৃতীয় আম্পায়ার ক্রিকেটের ভাষায় ফাউলের দায়ে ভাইকিংসকে ৫ রান জরিমানা করেন। ওই বলটাকে আম্পায়াররা ‘ডেড’ ঘোষণা করে। আর যে ১ রান নিতে গিয়ে বিপত্তি, সেই একটি রানও দেওয়া হয়েছে পেনাল্টি ৫ রানের সঙ্গে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের