সেই পাকিস্তানই অন্যরকম আবিদ-মাসুদে

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ২২:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:২১

কেক কেটে শান মাসুদ আর আবিদ আলীর সেঞ্চুরি উদযাপন করছে পাকিস্তান দল প্রথম ইনিংসটি ছিল ১৯১ রানের। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়েই ৩৯৫ রান! পাকিস্তানের হঠাৎই এমন উন্নতির কারণ দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিং। শান মাসুদ আর আবিদ আলীর জোড়া সেঞ্চুরিতে করাচি টেস্টের তৃতীয় দিন শেষে দারুণ জায়গায় রয়েছে স্বাগতিক দল। প্রথম ইনিংসে ৮০ রানের ঘাটতি পুষিয়ে পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে গেছে ৩১৫ রানে।

বিনা উইকেটে ৫৭ রানে দিন শুরু করা পাকিস্তান প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি। বরং রান তুলেছে ওভার প্রতি সাড়ে ৪ করে। শান ও আবিদ রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শ্রীলঙ্কান বোলারদের ওপর। দুজনে মিলে গড়েছেন ২৭৮ রানের জুটি।

গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আবিদের আবারও তিন অঙ্কে পৌঁছাতে তেমন সমস্যাই হয়নি। শান মাসুদও করেছেন দ্বিতীয় সেঞ্চুরি। তাই ঠিক দেড় যুগ পর একই ইনিংসে দুই সেঞ্চুরিয়ান ওপেনারের দেখা পেয়েছে পাকিস্তান। সর্বশেষ এমন ঘটনার জন্ম ২০০১ সালে। সে বছর বাংলাদেশের বিপক্ষে মুলতান টেস্টে একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাঈদ আনোয়ার ও তৌফিক উমর।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হতাশ করা জুটিটা ভেঙেছেন লাহিরু কুমারা।পুল করতে গিয়ে টপ এজ হয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন শান। ৭টি চার ও ৩টি ছক্কায় ১৩৫ রানের ইনিংসটি সাজিয়েছেন বাঁহাতি ওপেনার।

অন্যপ্রান্তে আবিদ ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি। তার ‘ঘাতক’ও কুমারা। এলবিডাব্লিউর ফাঁদে পড়ার আগে আবিদের অবদান ১৭৪ রান, যেখানে ছক্কা একটি আর বাউন্ডারি ২১টি।

৩৫৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর দলের আর ক্ষতি হতে দেননি অধিনায়ক আজহার আলী ও বাবর আজম। আজহার ৫৭ আর বাবর ২২ রানে অপরাজিত।

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম