স্পেন ও পর্তুগাল সফর বাতিল করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৪, ১৬:২৩আপডেট : ১৫ মে ২০২৪, ১৬:৩৩

স্পেন ও পর্তুগাল সফর বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সফর বাতিলের বিষয়টি বুধবার (১৫ মে) জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএন ও অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেনে নতুন করে রুশ আগ্রাসন শুরু হওয়ার কারণে এই সফর বাতিল করা হয়েছে। জেলেনস্কির আগমন উপলক্ষে ১৭ মে সংবর্ধনা ও খাবারের আয়োজন করার কথা ছিল স্পেনের রাজা ফেলিপের।

এই সফরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা চুক্তি করার প্রত্যাশা করেছিলেন জেলেনস্কি। এই যৌথ চুক্তির বিষয়ে গত বছরই ঘোষণা দিয়েছিল পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো।

পর্তুগিজ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, কোনও কারণ উল্লেখ না করেই সফর বাতিল করেছেন জেলেনস্কি। স্পেনিশ সরকারও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই সপ্তাহে আসবেন না জেলেনস্কি।

এদিকে, অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র দেশের মতোই ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে স্পেন। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার কথা বলেছে দেশটি।

/এসএইচএম/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম