বগুড়া প্রেসক্লাব আয়োজিত বিজয় দিবস মিডিয়া কাপ ক্রিকেটে শহীদ মাসুদ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে শহীদ চান্দু একাদশকে ১২ রানে হারায় শহীদ মাসুদ একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।
মহান মুক্তিযুদ্ধে বগুড়ার শহীদ মুক্তিযোদ্ধা শহীদ চান্দু, শহীদ খোকন, শহীদ মাসুদ ও শহীদ টিটুর নামে চারটি দল খেলায় অংশ নেয়। প্রথম ম্যাচে শহীদ মাসুদ একাদশ ও দ্বিতীয় ম্যাচে শহীদ চান্দু একাদশ বিজয়ী হয়। পরে ফাইনাল ম্যাচে শহীদ মাসুদ একাদশ শহীদ চান্দু একাদশকে ৮৯ রানের লক্ষ্য দেয়।
রান তাড়া করতে নেমে শহীদ চান্দু একাদশ ৬৭ রান তুলতে সক্ষম হয়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাখাওয়াত হোসাইন জনি ও ম্যান অব দ্য সিরিজ সাগর কুমার রায়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন।







