বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে মুখে কুলুপ মালিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৮

বিপিএল খেলতে শোয়েব মালিক এখন বাংলাদেশে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৫ সালে। গত বিশ্বকাপ খেলে বিদায় নিয়েছেন ৫০ ওভারের ক্রিকেট থেকেও। এখনও কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলে যাচ্ছেন শোয়েব মালিক। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই এই সংস্করণকে বিদায় বলার কথা তার। এখন ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে বেড়াচ্ছেন শোয়েব মালিক। বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশেষ বিপিএলে রাজশাহী রয়্যালসের জার্সিতে খেলছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়া নিয়ে সৃষ্ট জটিলতায় পিসিবির চেয়ারম্যান থেকে শুরু করে কোচ, অধিনায়কেরা বাংলাদেশের সমালোচনা করছেন। বিপিএল খেলতে আসা শোয়েব মালিক এ ব্যাপারে কি ভাবছেন? কূটনৈতিক চালে কভার ড্রাইভই করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমিতে অনুশীলন করেছে খুলনা রয়্যালস। সংবাদমাধ্যমের মুখোমুখি দাঁড়িয়ে পাকিস্তান সিরিজ নিয়ে শোয়েব মালিক বললেন, ‘দেখেন, আমি এখানে বিপিএল খেলতে এসেছি। অন্য কিছু নিয়ে বলতে চাইছি না।’

জয়ের বৃত্তে থাকা খুলনা চট্টগ্রামে গিয়ে একটি ম্যাচ হেরেছে রাজশাহী। তারপরও ৫ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আন্দ্রে রাসেলের দল। ঢাকায় তৃতীয় পর্বে জয়ের ধারাবাহিকতা রাখতে চান শোয়ের মালিক, ‘চট্টগ্রামে আমরা প্রথম ম্যাচটিতে হেরেছি। কিন্তু পরের ম্যাচে বেশ ভালভাবেই ফিরেছি। এ পর্যন্ত আমরা ৫টি ম্যাচ খেলেছি। ড্রেসিংরুমের সবাই আত্মবিশ্বাসী। আশা করি ভালোভাবেই আমরা টুর্নামেন্ট শেষ করতে পারবো।’

আইসিসি কিংবা এসিসির বহু ইভেন্টে অংশ নিলেও বাংলাদেশ এখন পর্যন্ত কোনও ট্রফি জিততে পারেনি। বিপিএলের মাধ্যমে অনেক খেলোয়াড় উঠে আসছে। শোয়েব মালিক মনে করেন দ্রুতই বাংলাদেশ ট্রফিখরা কাটিয়ে উঠবে, “বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের অনেক ক্রিকেটার এখানে খেলছে। বিপিএলে তারা ভালো খেলছে। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, খুব শিগগরই তারা বড় কোনও ট্রফি জিতবে।”

/আরআই/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী