দুর্দান্ত ব্যাটিংয়েও কুমিল্লাকে জেতাতে পারেননি সৌম্য

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৪২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৬

রাসেল-মালিক ঝড়ে বড় সংগ্রহ করে রাজশাহী চার দিনের ব্যবধানে বঙ্গবন্ধু বিপিএলে আবারও কুমিল্লা ওয়ারিয়র্সকে হারালো রাজশাহী রয়্যালস। শোয়েব মালিক ও আন্দ্রে রাসেলের ঝড়ই তাদের ১৫ রানে জয়ের মূল অনুঘটক। গত মঙ্গলবার এই দলকেই ৭ উইকেটে হারিয়েছিল রাজশাহী।

মিরপুরে টস জিতে ফিল্ডিং নিয়েছিল কুমিল্লা। যদিও এই সিদ্ধান্ত গেছে রাজশাহীর পক্ষে। ৪ উইকেটে ১৯০ রান করে তারা। জবাবে চারে নেমে সৌম্য সরকার আক্রমণাত্মক ব্যাটিং করেও ঝিমিয়ে পড়া কুমিল্লার রানের গতিটা তুলতে পারেননি। ৪ উইকেটে ১৭৫ রান পর্যন্ত যেতে পারে তারা।

লিটন দাস ও আফিফ হোসেনের ৫৬ রানের জুটিতে শুরুটা দারুণ করে রাজশাহী। দুই ওপেনারের মধ্যে আফিফই ভালো করেছেন। কুমিল্লার বিপক্ষে আগের যুগ্মভাবে ম্যাচসেরা খেলোয়াড় ৩০ বলে ৪৩ রান করেন ৬ চার ও ১ ছয়ে। ১৯ বলে ২৪ রানে কুমিল্লার প্রথম শিকার হন লিটন।

বিফলে গেলো সৌম্যর দারুণ ইনিংস রবি বোপারা (১০) ব্যর্থ হলেও মালিকের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন রাসেল। ২১ বলে ৪টি ছয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন রাজশাহীর অধিনায়ক। ৩৫ বলে হাফসেঞ্চুরি করা মালিক ইনিংসের শেষ বলে রান আউট হন, পাকিস্তানি ব্যাটসম্যান ৩৮ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন।

কুমিল্লার পক্ষে একটি করে উইকেট নেন মুজিব-উর-রহমান, সানজামুল ইসলাম ও সৌম্য।

৭৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও অধিনায়ক ডেভিড মালান (৩) এ দিন ছিলেন নিষ্প্রভ। সৌম্য ৩৬ বলে ৩ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি করেন, কিন্তু ম্যাচ জেতাতে পারেননি। ৪৮ বলে ৫ চার ও ৬ ছয়ে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি।

রাসেল, মোহাম্মদ ইরফান ও ফরহাদ রেজার মতোই একটি উইকেট নেন মালিক। মালানের ক্যাচও নেন তিনি। তাতে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানি তারকা।

এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রাজশাহী। দুই ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (১২)।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম