স্মিথের ১ রানেই গ্যালারিতে উৎসব! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ২০:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:০৫

৩৯তম বলে প্রথম রান পান স্টিভেন স্মিথ নিল ওয়াগনারের ভয় স্টিভেন স্মিথের মনে কতটা ছড়িয়েছে, দেখা গেল সিডনি টেস্টে। বর্তমান টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানের ‘অ্যাকাউন্ট’ খুলতে যে লেগে গেল ৩৯ বল! নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে কঠিন সংগ্রাম করা স্মিথ প্রথম রান নিতেই গ্যালারিতে উৎসবের আমেজ। সেঞ্চুরি করলে যেমন অভিবাদন পান, ঠিক তেমন দৃশ্যই ফুটে উঠলো। স্মিথও দর্শকদের করতালির জবাব দিলেন হাত উঁচিয়ে।

কিউইদের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই টেস্টের চার ইনিংসেই স্মিথ আউট হয়েছেন ওয়াগনারের বলে। স্বভাবতই সিডনিতে নেমেছিলেন তিনি আরও সতর্ক হয়ে। এতটাই যে, ক্রিজে আসার ৪৬ মিনিট পর রানের খাতা খোলেন তিনি, বল খেলেন ৩৯টি। টেস্ট ক্যারিয়ারে প্রথম রান পেতে এতটা সময় অপেক্ষা করতে হয়নি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে।

ওয়াগনারের বলেই সিঙ্গেল নিয়ে প্রথম রান পান স্মিথ। মুখোমুখি ৩৯তম বলে তিনি রান পূরণ করতেই উৎসবমুখর সিডনির গ্যালারি। দর্শকেরা করতালিতে অভিবাদন জানান তাকে। সেঞ্চুরি কিংবা ব্যক্তিগত অর্জনে অনেকবার দর্শক-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। কিন্তু ক্যারিয়ারে এমনভাবে দর্শক-প্রতিক্রিয়া পাওয়া হয়নি কখনও। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানও সম্ভবত বিষয়টি উপভোগ করেছেন। দর্শকদের করতালির জবাব দিয়েছেন মৃদু হেসে, হাত উঁচিয়ে!

প্রথম রান নিতে টেস্ট ক্যারিয়ারে কখনও এত বল খেলতে হয়নি স্মিথকে। এর আগে ২০১৪ সালে ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে রানের জন্য ১৮ বল পর্যন্ত অপেক্ষা ছিল সর্বোচ্চ। ১৯৯১ সালে ডেভিড বুনের পর প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে প্রথম রান নিতে এত বল খেলতে হয়েছে তাকে।

মন্থর শুরুর পর স্মিথ ৬৩ রান করে আউট হয়েছেন। ১৮২ বলের ইনিংস সাজিয়েছেন ৪ বাউন্ডারিতে। তবে সিডনি টেস্টের প্রথম দিন আলোকিত হয়েছে মার্নাস লাবুশেনের ব্যাটে। ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যান আবারও পেয়েছেন সেঞ্চুরি। তার অপরাজিত ১৩০ রানে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৩ উইকেটে ২৮৩ রানে।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম