বিসিবিকে এক টেস্টের প্রস্তাব দিতে যাচ্ছে পিসিবি!

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ২২:০৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:০৬

বিসিবিকে এক টেস্টের প্রস্তাব দিতে যাচ্ছে পিসিবি! দুবাইয়ে বৈঠকে বসার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিবিকে টেস্ট খেলার আমন্ত্রণ দিলেও ইতিবাচক কিছু পায়নি তারা। উল্টো রবিবার বিসিবি প্রধান নাজমুল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে টেস্ট খেলার সরকারি অনুমতি নেই। এরপরও আশা ছাড়ছে না পিসিবি। দেশের মাটিতে একটি হলেও টেস্ট খেলতে চায় তারা। দুবাইয়ের বৈঠকে নাকি সেই প্রস্তাবই দিতে যাচ্ছে পিসিবি।

এই সপ্তাহেই দুবাইয়ে বসবে আইসিসির গভর্নেন্স রিভিউ কমিটির সভা। এই সভার ফাঁকে বিসিবি সভাপতি নাজমুলের সঙ্গে বৈঠক করবেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই পিসিবির একটি বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৈঠকে নাজমুলকে তিন টি-টোয়েন্টির সঙ্গে অন্তত একটি টেস্ট খেলতে রাজি করানোর চেষ্টা করবেন মানি।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে পারে বাংলাদেশের পাকিস্তান সফর। তবে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে না চাওয়ায় এই সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ শুধু টি-টোয়েন্টি খেলতে চাইলেও পাকিস্তানের দাবি ছিল, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। তবে দাবিটা এখন দুই থেকে একটি টেস্টে নেমে এসেছে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে পাকিস্তান মরিয়া।

পিসিবির ওই কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, বিসিবি সভাপতিকে টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে অন্তত একটি টেস্ট খেলতে রাজি করাতে চায় তারা। তিনি বলেছেন, ‘পাকিস্তানে এসে বাংলাদেশ যেন দ্বিতীয় টেস্ট খেলে, সেই প্রতিশ্রুতিও নাজমুলের কাছ থেকে নিয়ে রাখবেন মানি।’

সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের পাকিস্তানে যেতে আপত্তি নেই। চলতি মাসে অথবা আগামী মাসে হতে পারে এই সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন নিয়ে কোনও সমস্যা নেই। ঝামেলা বেঁধেছে টেস্ট সিরিজ নিয়ে। এতদিন পাকিস্তানে টেস্ট খেলা-না খেলা নিয়ে অনেক কথা শোনা যাচ্ছিল। তবে রবিবার বিসিবি প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত পাকিস্তানে টেস্ট খেলতে যাবে না বাংলাদেশ।

/কেআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম