ক্রিকেটারের চেয়ে বোর্ড সভাপতির কাজ সহজ: সৌরভ

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ১৯:০৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৯:০৯

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হয়েছেন মাস তিনেক। ক্রিকেটার নাকি বিসিসিআই প্রধান- কোন দায়িত্ব পালন করা সহজ? সৌরভ গাঙ্গুলী দিলেন সোজাসাপ্টা উত্তর।

সোমবার স্পোর্টসস্টার এইসেস অ্যাওয়ার্ডস নাইটে এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে ‘প্রিন্স অব কলকাতা’র জবাব, প্রশাসকের দায়িত্বই তার কাছে সহজ। কারণ ব্যাটিংয়ে ভুলের কোনও জায়গা নেই। ১১৩ টেস্ট ও ৩১১ ওয়ানডে খেলা সৌরভ বলেছেন, ‘চাপের মধ্যে খেলা অনেক কঠিন। কারণ ব্যাটিংয়ে শুধু একবারই সুযোগ পাওয়া যায়। এটা খুবই কঠিন কাজ।’

দুই ভূমিকা নিয়ে তার বিশ্লেষণ, ‘বর্তমান দায়িত্বটির (বিসিসিআই সভাপতি) কথাই ধরুন। কোনও ভুল করলেও পরে সেটা শোধরাতে পারবো। কিন্তু (গ্লেন) ম্যাকগ্রার অফস্টাম্পের বাইরের বল ব্যাট ছুঁলেই সব শেষ।’

সৌরভের সঙ্গে একমত সুনীল গাভাস্কার। ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার বলেছেন, ‘২০১৪ সালে কয়েক মাস বিসিসিআই সভাপতি ছিলাম। সুপ্রিম কোর্ট বিসিসিআই ও আইপিএলের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন আমাকে। কাজটা সহজই মনে হয়েছে।’

টেস্ট-ওয়ানডে মিলে ১৮,৫৭৫ রান করা সৌরভের ধারণা, তার সময়ের চেয়ে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটের চেহারা ভিন্ন। প্রায় এক যুগে অনেক পরিবর্তন এসেছে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলায়।

/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী