ভাজ্জি বলছেন, শেষ টেনে ফেলেছেন ধোনি

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ২০:১৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:২০

ধোনির আন্তর্জাতিক ক্রিকেটের শেষ দেখছেন হরভজন তাহলে কি শেষই হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির ভারত-অধ্যায়? ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে তার বাদ পড়ার পর প্রশ্নটা দানা বাঁধছে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাবেক অধিনায়কের অবসর নিয়ে আলোচনা নতুন নয়। তবে চুক্তিতে না থাকার খবরে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা কিন্তু চলছে। হরভজন সিং অবশ্য হিসাব মেলাচ্ছেন না, তিনি বলেই দিলেন, ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ভারত। ওটাই ধোনির শেষ ম্যাচ। লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকার দিক থেকে দেখলে তার কেন্দ্রীয় চুক্তিতে না থাকাটা বড় চমক নয়। তবে এরই সঙ্গে ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছেন অনেকেই।

জাতীয় দলে ধোনির সঙ্গে দীর্ঘদিন খেলা হরভজন আইপিএলেও অধিনায়ক হিসেবে পেয়েছেন তাকে। এবারও চেন্নাই সুপার কিংসে খেলবেন একসঙ্গে। সেই ভাজ্জিও শেষ দেখছেন বিশ্বকাপজয়ী অধিনায়কের, ‘সম্ভবত শেষ হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির পথ। শুনেছিলাম বিশ্বকাপে সে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছে। এরপর কিন্তু সে জাতীয় দলের হয়ে আর খেলেওনি। অনেক আগেই সে তার পরিকল্পনা সেরে রেখেছে, আর এই কারণেই নিজেকে বাইরে রেখেছে (আন্তর্জাতিক ক্রিকেট থেকে)।’

কিন্তু কোচ রবি শাস্ত্রী তো বলে রেখেছেন, আইপিএলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে ধোনির জাতীয় দলে ফেরা। হরভজনের ধারণা, আইপিএলে ভালো খেললেও ধোনি আর জাতীয় দলে ফিরবেন না , ‘যদি ধোনি আইপিএলে ভালো করে... আমার কোনও সন্দেহ নেই সে ভালো করবে। যতটুকু আমি জানি, সে তার চিন্তা-ভাবনা সেরে রেখেছে। আইপিএলে ভালো খেললেও জাতীয় দলের বাইরে রাখবে নিজেকে। তার ফেরার সম্ভাবনা দেখছি না। ওকে জানি বলেই বলছি, বিশ্বকাপেই ভারতের হয়ে সে শেষ ম্যাচ খেলে ফেলেছে।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম