পাকিস্তান সিরিজের দলে চমকের নাম হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ১৪:৪০আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৭:০৩

প্রথমবার ডাক পেয়েছেন হাসান মাহমুদ তিনবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। প্রথম দফায় খেলবে তিনটি টি-টোয়েন্টি, এই সিরিজের জন্য মাহমুদউল্লাহকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলের পারফরম্যান্স খুলে দিয়েছে তার জাতীয় দলের দরজা।

আগামী ২৩ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন মাহমুদউল্লাহরা। আজ (শনিবার) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজ দিয়ে ফিরেছেন তামিম ইকবাল, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান। অন্যদিকে সবশেষ ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম, আরাফাত সানি, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে গেলেও ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেননি তামিম। ছিলেন না ভারত সিরিজেও। পারিবারিক কারণে ছুটিতে ছিলেন অভিজ্ঞ এই ওপেনার। পাকিস্তান সিরিজ দিয়ে অনেকদিন পর জাতীয় দলে ফিরলেন তিনি।

পুরোনোদের মাঝে পাকিস্তান সফরে চমকের নাম হাসান মাহমুদ। ঢাকা প্লাটুনের হয়ে শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন ২০ বছর বয়সী পেসার। ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। তবে বিপিএলে ১৪০ কি মি’র বেশি গতিতে বোলিং করেই মূলত খুলে ফেলেছেন জাতীয় দলের দরজা। স্কুল ক্রিকেট, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে লক্ষ্মীপুরের হয়ে খেলা হাসান ছিলেন ২০১৮ সালের যুব বিশ্বকাপ দলেও। সব মিলিয়ে বয়সভিত্তিকের সব ধাপ পেরিয়ে ‘বড়দের’ ক্রিকেটে সুযোগ পেয়ে গেলেন তিনি।

অন্যদিকে ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয় মেহেদীর। কিন্তু ব্যাট-বলে ভালো না করায় বাদ পড়েন তরুণ এই অলরাউন্ডার। বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে আলো ছড়িয়ে দুই বছর পর ফিরলেন জাতীয় দলে। বিপিএলে ১৩ ম্যাচে ২ হাফসেঞ্চুরিতে মেহেদীর ব্যাট থেকে এসেছে ২৫৩ রান। বল হাতে নিয়েছেন ১২ উইকেট, যা ঢাকা প্লাটুনের হয়ে সর্বোচ্চ উইকেট।

নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব আল হাসান। অন্যদিকে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় পুরোপুরি সন্তুষ্ট না হওয়াতে নিজেকে গুটিয়ে নিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বদলে উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন ১৪টি টি-টোয়েন্টি খেলা মোহাম্মদ মিঠুন। এবারের বিপিএলটা অবশ্য খুব ভালো যায়নি তার। সিলেট থান্ডারের জার্সিতে ১২ ম্যাচে ২ হাফসেঞ্চুরিতে করেছেন ৩৪৯ রান।

এদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত ফিরেছেন পাকিস্তান সিরিজে। খুলনা টাইগার্সের দুই ম্যাচে অপরাজিত দুটি ইনিংসই দরজা খুলে দিয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানের। ১১ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে নাজমুলের রান ৩০৮। ঢাকা প্লাটুনের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের বিস্ফোরক ইনিংস খেলার পরের ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে আবার খেলেন ৭৮ রানের ঝলমলে ইনিংস।

প্রসঙ্গত, প্রথম ধাপে ২৪ থেকে ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ধাপের সফরে হবে একটি টেস্ট। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাঁচ দিনের ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরের শুরুতে বাংলাদেশ ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে সেখানেই দুই দিন পর নামবে দ্বিতীয় টেস্টে।

বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

/আরআই/কেআর/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের