দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব নিয়ে যা বলছেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ২০:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২০:৫৭

সতীর্থদের কাছে ভীষণ প্রিয় মাহমুদউল্লাহ নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে মাহমুদউল্লাহ। এদিকে কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহকে দেখতে চান নেতৃত্বে। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার অবশ্য আপাতত দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না।   

গত রবিবার সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেছেন, ‘আশা করি মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবে। তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। গত বছর ভারত সফরে সে খুব ভালো করেছে। তার সঙ্গে কাজ করা উপভোগ করছি। মাহমুদউল্লাহ দারুণ পেশাদার। ড্রেসিংরুমে তাকে সবাই শ্রদ্ধা করে আর পছন্দও করে। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। তাই আমার অধিনায়ক মাহমুদউল্লাহ।’

কোচের এমন মন্তব্যের পর থেকেই আলোচনা চলছে। অস্ট্রেলিয়ায় কি আপনাকে নেতৃত্বে দেখা যাবে? মঙ্গলবার মিরপুরে এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বল ঠেলে দিলেন বিসিবির কোর্টে, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমাকে এই সিরিজের (পাকিস্তান সিরিজ) জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা পালন করার চেষ্টা করবো। কোচ আমার ওপরে আস্থা রাখলে তাকে অনেক ধন্যবাদ।’

যদিও তার ধারণা, দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পেলে অনেক কিছুই বেশ সহজ হয়ে যায়, ‘দীর্ঘমেয়াদে নেতৃত্ব পেলে তা পরিকল্পনা করতে সাহায্য করে। তবে এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এ মুহূর্তে আমি শুধু পাকিস্তান সিরিজ নিয়ে ভাবছি। কারণ আমাকে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।’

মাহমুদউল্লাহ অবশ্য বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে কোচের সঙ্গে কথা বলেছেন, ‘ভারত সফরের সময় রাসেলের সঙ্গে আমার কথা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে দল সাজানো যায় তা নিয়ে আমরা কথা বলেছিলাম। কে সুযোগ কাজে লাগিয়ে দলে জায়গা পাকা করতে পারবে সেটাই এখন গুরুত্বপূর্ণ।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি