পাকিস্তানে আমাদের ভালো করা উচিত: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৮:৩৭আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৮:৪০

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলছেন সাকিব তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার রাত আটটায় পাকিস্তানে উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

গত বছর এই ভেন্যুতেই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হেরেছিল স্বাগতিক পাকিস্তান। সাকিব আল হাসান মনে করেন শ্রীলঙ্কার মতো বাংলাদেশেরও পাকিস্তানে ভালো করা উচিত।

স্পষ্ট ফিক্সিংয়ের তথ্য গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। আপাতত ক্রিকেটের বাইরের জীবনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার। বুধবার ডেইলি স্টার সেন্টারে লাইফবয়ের সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেন সাকিব। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেই বাংলাদেশের দলের সম্ভাবনা নিয়ে কথা বলেন সাবেক অধিনায়ক।

এক প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘অবশ্যই চাই, বাংলাদেশ দল যেন সাফল্য নিয়ে আসতে পারে। শ্রীলঙ্কা শেষবার ওখানে ৩-০ তে জিতে এসেছে পাকিস্তানের সঙ্গে। আমি মনে করি আমাদেরও ভালো ফল করা উচিত।’

অনেক টানাপোড়েনের পর পাকিস্তান সফরে রওনা দিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিরাপত্তাকে কারণ দেখিয়ে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। কোচিং স্টাফের অনেকেই যাচ্ছেন না। সব মিলিয়ে দীর্ঘদিন পর একটু অস্বস্তি নিয়েই পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশের! সাকিব শুভকামনা জানিয়েছেন মাহমুদউল্লাহর দলকে, ‘সবার জন্য শুভকামনা। আশা করি সবাই যেন নিরাপদে যেতে পারে এবং খেলে নিরাপদে ফিরে আসতে পারে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম