প্রধানমন্ত্রীর হাতের রান্না খেয়ে অভিভূত সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৫:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৬:৪৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের স্ত্রী-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রান্নার শখ বহু দিনের। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটির হাতের রান্না কেমন−সেই স্বাদ পেতে হলে ভাগ্যবান হতেই হবে। সাকিব আল হাসান দাবি করতেই পারেন, তিনি সেই সৌভাগ্যবানদের একজন!

গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে গিয়েছিলেন সাকিব। সঙ্গে ছিলেন স্ত্রী শিশির ও কন্যা অব্রি। সাকিবের স্ত্রী নিজের পছন্দের খাবারের কথা বলেছিলেন প্রধানমন্ত্রীকে। আজ রবিবার সেই পছন্দের খাবার নিজ হাতে রান্না করে সাকিবের বাড়িতে পাঠিয়েছেন শেখ হাসিনা।

সাকিব সেসব রান্না করা খাবারের ছবি পোস্ট দিয়ে বিস্তারিত তুলে ধরেছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে, ‘পৃথিবীতে আমি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। আজ প্রধানমন্ত্রীর নিজের হাতের রান্না করা খাবারের স্বাদ নিতে পেরেছি। যা তিনি আজ সকালেই আমার স্ত্রীর জন্য আমার বাড়িতে পাঠিয়েছেন। গতকাল তার সঙ্গে দেখা করার পর আমার স্ত্রী বলেছিলেন, এসব খাবার তার খুব প্রিয়। এই অভূতপূর্ব আন্তরিকতায় তাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। জীবনের বাকিটা সময় এটা আমার হৃদয়ের অন্তস্তলে থাকবে। আমরা সত্যিই খুব ভাগ্যবান।’

/এফআইআর/এএআর/এমএমজে/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের