টেস্ট খেলতে যাবো, জানিয়ে দিলেন নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৯:০৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:১৩

বেক্সিমকো অফিসে সংবাদমাধ্যমের সামনে বিসিবি সভাপতি নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিন ভাগে পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফা সফরের সন্তুষ্টির ওপরই নির্ভর করছিলো পরের দুই ধাপের সফর। নিরাপদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেটারদের মুখে মুখে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্তুতি। এমন অবস্থায় পাকিস্তানে দ্বিতীয় দফায় সফর না করার কোনও কারণ দেখেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বুধবার ধানমন্ডিস্থ বেক্সিমকো অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে দ্বিতীয় ধাপে পাকিস্তানে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘প্রথম থেকে আমরা নিরাপত্তার ইস্যুতে সন্তুষ্ট হতে পারছিলাম না। এজন্য শুরুতে বলেছিলাম টি-টোয়েন্টি দেখে সিদ্ধান্ত নেবো। পাকিস্তানে গিয়ে যেমন নিরাপত্তা দেখেছি, এর চেয়ে বেশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমরা তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। ফলে টেস্ট খেলতে না যাওয়ার কোনও কারণ নেই। এছাড়াও এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওয়াকওভার দেওয়ার কোনো মানে নেই। আমরা টেস্ট খেলতে যাবো।’

রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের বিমানে দোহা হয়ে ইসলামাবাদ যাওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে বাংলাদেশ ক্রিকেট লিগের একটি রাউন্ডে অংশ নেবে টেস্ট খেলতে যাওয়া ক্রিকেটাররা। আগামী শুক্রবার থেকে শুরু হবে বিসিএল। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু প্রথম টেস্ট। আগামী ২/১ দিনের মধ্যে টেস্ট দল ঘোষণা করবেন নির্বাচকেরা। তবে তার আগে তামিমের সঙ্গী সাদমানকে নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত বছর বিসিবি একাদশের হয়ে ভারত সফরে গিয়ে বাঁ হাতের কবজিতে চোট পেয়েছিলেন। সেই চোট কাটিয়ে খেলেছেন ভারত সফরের দুই টেস্টে। কিন্তু পুরোনো চোট নতুন করে ফিরে এসেছে তার।

তবে সাদমানকে রাওয়ালপিন্ডি টেস্টে পাওয়ার আশা ছাড়েননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আরও ১/২ দিন সাদমানের অবস্থা পর্যবেক্ষণ করে টেস্ট দল ঘোষণা করার ইচ্ছে নির্বাচকদের।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম