পাকিস্তানে এমসিসির অধিনায়ক সাঙ্গাকারা, কোচ আজমল

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ১৯:৩১আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:৩১

কুমার সাঙ্গাকারা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছিল গত ডিসেম্বরে। আগামী ফেব্রুয়ারিতে এমসিসি দলটি এই সফরে যাবে ক্লাব প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার নেতৃত্বে। আজ বুধবার ১২ জনের এমসিসি দল ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুই দল লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানস এবং ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন নর্দার্নসের সঙ্গে খেলবেন সাঙ্গাকারারা। আন্তর্জাতিক দলগুলোকে পাকিস্তানে খেলতে উদ্বুদ্ধ করাই এমসিসির এই সফরের উদ্যোগ।

দলে আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার রবি বোপারা। আরও আছেন স্কটল্যান্ডে সাফিয়ান শরীফ ও মাইকেল লিস্ক, নেদারল্যান্ডসের রুলফ ফন ডার মারউই ও ফ্রেড ক্লাসেন। বাকিরা কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ার, লিস্টারশায়ার, কেন্ট ও উস্টারশায়ারের খেলোয়াড়।

দলের কোচ সাবেক ইংলিশ পেসার আজমল শাহজাদ। টিম ম্যানেজার এমসিসির নির্বাহী প্রধান গাই ল্যাভেন্ডার। এমসিসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জন স্টিভেনসন বলেছেন, ‘এ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। একটি ক্লাব হিসেবে পিসিবির মতো আমরাও পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ দেখতে চাই। আশা করি এ সফর এই লক্ষ্য পূরণে অবদান রাখবে।’

এমসিসি দল: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বারগেস, ওলিভার হ্যানন-ডালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, রুলফ ফন ডার মারউই, রস হোয়াইটলি।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী