দুই জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেন সালমারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৭

অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন সালমারা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। ২২ দিন আগেই অস্ট্রেলিয়া যাচ্ছেন সালমারা। ব্রিসবেনের উদ্দেশ্যে সন্ধ্যা ৬টার ফ্লাইটে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যাওয়ার আগে অস্ট্রেলিয়া বিশ্বকাপে দুই জয়ের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

ব্রিসবেন হয়ে গোল্ডকোস্টে যাবে বাংলাদেশ দল। সেখানে বিসিবির খরচে ১৩ দিনের অনুশীলন ক্যাম্প চলবে। ১৪ ফেব্রুয়ারি থেকে আইসিসির অধীনে মেলবোর্নে ক্যাম্প করবেন সালমা-রুমানারা। মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে। তিনটি বিসিবির আয়োজনে, দুটি আইসিসির। থাইল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শেষ হবে বাংলাদেশের।

একাডেমি মাঠে জাহানারা নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘আমরা মনে করছি এটা আমাদের ফিউচার ডিসাইডিং টুর্নামেন্টে। এখানে যদি আমরা ভালো করতে পারি তাহলে নারী ক্রিকেটেকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। একটি ম্যাচ জিততে পারলেই আমরা র‌্যাঙ্কিংয়ে চলে আসবো। তবে আমাদের লক্ষ্য অন্তত দুটি ম্যাচ জেতা।’

অস্ট্রেলিয়া যাচ্ছেন সালমারা জাহানারার মতো অধিনায়ক সালমাও একই লক্ষ্যের কথা জানিয়েছেন, ‘আমাদের এবার লক্ষ্য হচ্ছে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা। যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোয়ালিফাইং খেলতে না হয়।ম্যাক্সিমাম আমাদের দুটি ম্যাচ জিততে হবে, ওই লক্ষ্য নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি।’

অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ভারতের একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সালমার দল। এর বাইরে দেশেও নানাভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে জাহানারা বলেছেন, ‘আমরা ব্যাটিংয়ে একটু পিছিয়ে আছি। স্পিন বলে আমাদের কিছুটা দূর্বলতা আছে। ব্যাটিং নিয়ে আমরা কাজ করেছি। মেশিনে থ্রো ডাউন অনুশীলন করেছি। নেটে ছেলেদের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছি। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো। এছাড়া অস্ট্রেলিয়াতে আমরা ওখানে ১৩দিন আগে যাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ওই ক্যাম্পটা আমাদের সাহায্য করবে।’

দলের গুরুত্বপূর্ণ বোলার জাহানারা। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে শুরুতে ব্রেকথ্রু এনে দিতে চান জাহানারা, ‘দেখুন অস্ট্রেলিয়া ভিন্ন কন্ডিশন, আবহাওয়াতে পার্থক্য থাকবে। ওখানে পেস সয়াহক উইকেট হবে। আমার লক্ষ্য হচ্ছে ওপেনিং ব্রেকথ্রু এনে দেওয়া। ভালো শুরু এনে দিতে পারলে দলের জন্য ভালো হবে।’

দেশ ছাড়ার আগে একসঙ্গে সালমারা এদিকে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করছেন সালমা খাতুন। বিষয়টিকে গর্বের উল্লেখ করে তিনি বলেছেন, ‘আসলে অনেক ভালো লাগছে যে প্রত্যেকটা বিশ্বকাপেই নেতৃত্ব দিচ্ছি।এটা আমার জন্য অনেক গর্বের। আমি চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার জন্য।’

সূচি:

২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকায় প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড এবং ২ মার্চ একই ভেন্যুতে শ্রীলঙ্কার ‍মুখোমুখি হবে সালমার দল।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম