রুবেলের সুযোগ, মোস্তাফিজের বাদ পড়া নিয়ে নির্বাচকের ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৪

মোস্তাফিজ পড়লেন বাদ, ফিরলেন রুবেল রাওয়ালপিন্ডিতে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্ট। ওই টেস্টের জন্য বিসিবি ১৪ সদস্যর দল ঘোষণা করেছে। যেখানে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে উল্লেখযোগ্য কিছু না করেই সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে দল গঠন নিয়ে বিস্তারিত জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। সেখানেই উঠে এসেছে মোস্তাফিজের বাদ পড়া ও রুবেলের দলে অন্তর্ভুক্তির বিষয়টি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে রুবেলের অন্তর্ভুক্তিতে অনেকেই অবাক হয়েছেন। দশ বছর ধরে টেস্ট খেলা রুবেল বরাবরই হতাশ করেছেন।  বারবার বাদ পড়ে ফিরেছেন ঠিকই, কিন্তু জায়গা ধরে রাখতে পারেননি। ক্যারিয়ারে ২৬ টেস্ট খেলে ৮০.৩৩ গড়ে রুবেলের উইকেট ৩৩টি। ১০টির বেশি টেস্ট খেলা বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে বোলিং গড় রুবেলের। নির্বাচকেরা বিষয়টি জানেন। তবুও কেন রুবেলকে রাখা, সেটির সপক্ষে হাবিবুল বাশার বলেন, ‘রুবেল ইন মুস্তাফিজ আউট ঠিক বলেছেন। রুবেলের অ্যাভারেজ নিয়ে একটু প্রশ্ন থাকতেই পারে। কিন্তু ভালো বোলিং করছে সে। এবার আমরা ভিন্ন রুবেলকে দেখেছি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো করেছে। বিসিএলেও ভালো বোলিং করছে। একটু পরিবর্তন দেখতে পাচ্ছি ওর মধ্যে। উইকেট নিচ্ছে সে। আমরা তার সাম্প্রতিক ফর্মটা বিবেচনা করেছি।’

২০১৯ বিশ্বকাপে মোস্তাফিজ যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ ২০ উইকেট পেলেও ছিলেন খরুচে। বিপিএলের শেষ দিকে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও বিসিএলের প্রথম রাউন্ডে বিরক্তিকর বোলিং করেছেন বাঁহাতি পেসার। ১৫ ওভারে ১০৬ রান দিয়ে উইকেটশূন্য তিনি। রবিবার তার এমন বোলিং ফিগারই বলে দেয় কেন তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই। তারপরও হাবিবুল বাশার বলছেন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, ‘মোস্তাফিজের বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। লাল বলের ক্রিকেটে ওর ফর্মটাও আরেকটু দেখতে চাচ্ছি আমরা। ওকে নিয়ে আমাদের কোনও সংশয় নেই। সম্প্রতি ওর ফর্মটা হয়তো ঠিক প্রত্যাশিত নয়। যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেট চলছে, ও যেন এখানে কিছু কাজ করতে পারে। আশা করি সে ভালোভাবে ফিরে আসবে।’

ভারত সফরে ১৬ জনের দল হলেও পাকিস্তানে প্রথম টেস্টের জন্য ১৪ জনকে নিয়েছে বিসিবি। মুশফিক তো আগেই বলে দিয়েছেন পাকিস্তানে যাবেন না। মোস্তাফিজকে বাদ দিলে ভারত সফরে থাকা মোসাদ্দেক হোসেন, সাদমান ইসলাম, ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ চোটের কারণে বাদ পড়েছেন পাকিস্তান সফর থেকে। একমাত্র ফর্মহীনতায় বাদ পড়েছেন মোস্তাফিজ। দল নিয়ে হাবিবুল বাশার বলেছেন, চোটও দলে পরিবর্তন আসার একটা বড় কারণ , ‘যারা দলে সুযোগ পেয়েছে সবাই প্রতিশ্রুতিবান প্লেয়ার। কিছু খেলোয়াড় ইনজুরির কারনে বাদ পড়েছে। যার কারণে দলে কিছু পরিবর্তন আনতে হয়েছে।’

সৌম্যের খেলার ধরনের সঙ্গে টেস্ট ক্রিকেট কতটা যায়, সে প্রশ্ন বরাবরই ছিল।  ১৫ টেস্ট ২৯.২১ গড়ে ৮১৮ রান তার। তবে উপমহাদেশের উইকেটের চেয়ে বাউন্স ও গতিময় উইকেটে বেশি ভালো তিনি। নিউজিল্যান্ড সফরে যেমন খেলেছিলেন ক্যারিয়ারসেরা ১৪৯ রানের ইনিংস। পাকিস্তান সিরিজে দলে বাড়তি ব্যাটসম্যান হিসেবেই টেস্ট দলে সুযোগ পেয়েছেন সৌম্য। হাবিবুল বলেছেন, ‘সৌম্য নিউজিল্যান্ড সিরিজে ভালো ব্যাটিং করেছিল। তারপরে ওর ফর্ম ভালো ছিল না বলেই পরের সিরিজে বাদ পড়ে। আমাদের একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে যেতে  হচ্ছে, যার কারনে সৌম্যকে নিয়ে যাচ্ছি। ওর তো একটা জিনিস হলো তিন নম্বরেও ব্যাট করতে পারে ৬ নম্বরেও ব্যাট করতে পারে।’

মুশফিক খেলছেন না, মিডল অর্ডারে তাই দায়িত্ব নিতে হবে মিঠুনকে। কিন্তু তিনিও ফর্মে নেই। তবুও কেন মিঠুনকে সুযোগ দেওয়া এমন প্রশ্নের জবাবে নির্বাচক জানালেন, ‘মিঠুন ফর্মে নেই সত্যি, কিন্তু তাকে আমরা আরও একটু সময় দিতে চাচ্ছি। আশা করি মিঠুন ভালো করবে।’

টি-টোয়েন্টি সিরিজ হারলেও হাবিবুলের আশা টেস্টে ভালো করবে বাংলাদেশ, ‘আমাদের শেষ দুটি সিরিজ ভালো যায়নি। ভারতের বিপক্ষে ভালো যায়নি আফগানিস্তানের বিপক্ষেও আমরা ভালো খেলিনি। এই সিরিজটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ভালোভাবে শুরু করতে পারিনি। আমরা হয়তো এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে পারবো। কাজটা এতটা সহজ হবে না। পাকিস্তান নিজেদের মাটিতে খুব শক্তিশালী দল। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের