পাকিস্তান টেস্টের আগে মাহমুদউল্লাহর ঝড়ো সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩২

মাহমুদউল্লাহ (ফাইল ছবি) পাকিস্তানে টেস্ট খেলার আগে বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছিলেন ক্রিকেটাররা। প্রতিযোগিতার তৃতীয় দিনশেষে বলা যায়, তামিম ইকবালের সঙ্গে মুমিনুল ও মাহমুদউল্লাহর প্রস্তুতিও দারুণ হলো।

ঢাকায় ট্রিপল সেঞ্চুরি করেছেন পূর্বাঞ্চলের তামিম, আর চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের মাহমুদউল্লাহর ব্যাটে দেখা গেছে ঝড়ো সেঞ্চুরি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাহমুদউল্লাহ ৭০ বলে ১০০ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৮ চার ও ৫ ছক্কা। তার সতীর্থ শাহরিয়ার নাফীস ও শামসুর রহমানও সেঞ্চুরি করেছেন।

১ উইকেটে ৪০ রানে দিন শুরু করেছিল দক্ষিণাঞ্চল। শাহরিয়ার ও শামসুরের ২১১ রানের জুটি থামে আরিফুল হকের বলে। ২৫১ বলে ১১১ রান করে আউট হন শাহরিয়ার। ২৩৮ বলে সেঞ্চুরি করেন তিনি।

শতকের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি শামসুর। ২১৮ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর চার বল পরই আরিফুলের বলে বোল্ড। ১১ চারে সাজানো ছিল তার ১০৯ রানের ইনিংস। ২ রানে আহত হয়ে অবসর নিলে নামেন এনামুল হক। মাহমুদউল্লাহ তার সঙ্গে ১৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৩৪ বলে পঞ্চাশ করা এ ডানহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি করার পরই ৩ উইকেটে ৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন দক্ষিণের অধিনায়ক আব্দুর রাজ্জাক। ৬৪ রানে অপরাজিত থাকেন এনামুল।

৪৫৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে উত্তরাঞ্চল। মিজানুর রহমান ও রনি তালুকদারের ওপেনিং জুটিতে ২২ রানে রবিবারের খেলা শেষ করেছে তারা। জিততে এখনও ৪৩২ রান দরকার তাদের, আর উত্তরাঞ্চলের প্রয়োজন ১০ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিনশেষে

দক্ষিণাঞ্চল: ২৬২ ও ৩৯৮/৪ ডিক্লে. (শাহরিয়ার ১১১, এনামুল ৬৪*, ফজলে ২, শামসুর ১০৯, মাহমুদউল্লাহ ১০০; আরিফুল ২/৫১, তাসকিন ১/৬৮)

উত্তরাঞ্চল: ২০৭ ও ২২/০ (মিজানুর ১৫, রনি ৭; শফিউল ০/১৬)

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের