‘দানবীর’ ইউনিস, পিসিবির কাছে পাবেন কোটি কোটি রুপি

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩২

ইউনিস খান ইউনিস খানের দাবিটা চমকে ওঠার মতো। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক নাকি বিশাল অঙ্কের টাকা পান পিসিবির কাছে। যদিও নিজেই বলছেন, টাকা-পয়সা তার কাছে কোনও ব্যাপার নয়।

‘অতীতে ফিরে তাকালে দেখা যাবে, পিসিবির কাছে আমার ৪ থেকে ৬ কোটি রুপি পাওনা। কিন্তু কখনও সেই টাকা চাইনি। কারণ টাকা-পয়সা কখনোই কোনও ইস্যু নয় আমার কাছে। আল্লাহ আপনাকে যা দেবেন, আপনার ভাগ্যে যা লেখা থাকবে সেটাই হবে। তাই টাকা-পয়সার পেছনে না ছোটাই উচিত। আমি তো কখনোই ছুটিনি’— পাকপ্যাশন ডট নেটকে বলেছেন ইউনিস।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় আড়াই বছর আগে। হাতে অফুরন্ত সময়। বসে না থেকে পাকিস্তানের ক্রিকেটকে সাহায্য করতে চান টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ১০ হাজার ৯৯ রানের মালিক, ‘আমি সব সময় পিসিবির সঙ্গে কাজ করতে আগ্রহী। দীর্ঘ ১৭-১৮ বছর পাকিস্তান ও পিসিবির সেবা করেছি। আমি ক্রিকেট খেলতাম, তাই ক্রিকেট মাঠেই দেশকে সাহায্য করতে চাই।’

মিসবাহ-উল-হক এখন একই সঙ্গে পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ। সাবেক সতীর্থের প্রশংসা করে ইউনিস বলেছেন, ‘পাকিস্তানের মতো দেশে নতুন কিছু শুরু করলেই কেমন যেন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। আশা করি এবার সুফল পাওয়া যাবে। পাকিস্তান দল ঘুরে দাঁড়িয়েছে। মিসবাহ-উল-হক, পিসিবি আর ইমরান খানকে সময় দিন। অনেক কিছুর পরিবর্তন হবে।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী