মেসিকেও একই কথা বলেছেন বার্সা সভাপতি

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬

বার্সা সভাপতির সঙ্গে মেসি একের পর এক ঝামেলা লেগেই আছে বার্সেলোনায়। একটা শেষ না হতেই সামনে আসছে নতুন আরেকটি। তবে এখনকার পরিস্থিতি আগের যেকোনও সময়ের চেয়ে জটিল। স্বয়ং বোর্ড প্রধানের নামে অভিযোগ উঠেছে খেলোয়াড়দের নামে অপবাদ ছড়ানোর। যদিও অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। আর খেলোয়াড়দের কী বলেছেন তিনি? অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, সভাপতি তাদেরও একই কথা শুনিয়েছেন।

কাতালান এক রেডিও’র খবর, বার্তোমেউয়ের সঙ্গে বনিবনা হয় না এমন খেলোয়াড়, সাবেক খেলোয়াড় ও সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী ব্যক্তিদের অপবাদ দেওয়ার জন্য জনসংযোগ এক প্রতিষ্ঠানকে ভাড়া করেছিলেন বার্সা প্রধান। যদিও তাৎক্ষণিকভাবে বার্সা এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করে অভিযোগ উড়িয়ে দেয়। পরে যার বিরুদ্ধে অভিযোগ, সেই বার্তোমেউও সংবাদমাধ্যমে অস্বীকার করেন অভিযোগ।

এই অবস্থায় বুধবার খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন বার্তোমেউ। দেখা করে বোর্ড প্রধান কী বলেছেন, কাতালান ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে জানিয়েছেন মেসি। ‘বিশেষ কিছু’ আলোচনা হয়নি বলেই জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সংবাদমাধ্যমে যা বলেছেন, তার কাছেও একই কথা বলেছেন বার্তোমেউ।

ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে মেসির বক্তব্য, ‘সত্য হলো আমি অবাক হয়েছি, কারণ আমি এখানে ছিলাম না। সবার সামনে সভাপতি যা বলেছেন, আমাদেরও একই কথা বলেছেন। একই কথা তিনি সংবাদ সম্মেলনেও বলেছেন। পরিস্থিতি কেমন ছিল, সামনে কী হতে পারে, সেই সম্পর্কে আমাদের বলেছেন। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

বার্তোমেউয়ের অপবাদ ছড়ানোর তালিকায় মেসির নামও আছে। দীর্ঘদিন কাতালান ক্লাবে কাটানো এই আর্জেন্টাইন এখন দলটির অধিনায়কও। তার সঙ্গে নিশ্চয়ই আলাদা করে কথা বলেছেন বার্তোমেউ? মেসি জানালেন, ‘অধিনায়ককেও (আমাকে) একান্তভাবে একই কথা বলেছেন, যেটি অন্য সবাইকে বলেছেন। এই ঘটনায় আমি বিস্মিত। যদিও তারা বলেছে তাদের কাছে প্রমাণ আছে। দেখা যাক ঘটনা সত্যি নাকি মিথ্যা।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম