জেমিসনের তোপে ধুঁকছে ভারত

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৮

কোহলিকে আউট করার আনন্দ জেমিসনের ওয়ানডের নজরকাড়া পারফরম্যান্সে টেস্ট দলের দরজা খুলে যায় কাইল জেমিসনের। পাঁচ দিনের ক্রিকেটে তার অভিষেকও হয়ে গেছে আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া ওয়েলিংটন টেস্টে। দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই নিজের জাত চেনালেন এই পেসার। তার তোপে ধুঁকছে ভারত। বৃষ্টির কারণে এক সেশন আগেই প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারীরা ৫ উইকেটে ১২২ রানে।

এর চেয়ে সুন্দর শুরু হতে পারতো না জেমিসনের। টেস্ট আঙিনায় পা রাখার শুরুতেই ২৫ বছর বয়সী পেসার পেয়েছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার উইকেট। পরে হানুমা বিহারিকে ফিরিয়ে দিন শেষে তার বোলিং ফিগারটা এমন— ১৪-২-৩৮-৩। তার সঙ্গে অভিজ্ঞ দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের শিকার একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরু থেকেই দিতে হয়েছে সুইং-পরীক্ষা। পৃথ্বী শ আক্রমণাত্মক শুরু করলেও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৮ বলে ১৬ রান করে সাউদির বলে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে। ওই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ভারত। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে পূজারা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ। জেমিসনের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকার হয়ে পূজারা ফেরেন ১১ রানে।

কঠিন অবস্থা থেকে দলকে টেনে তোলার জন্য ক্রিজে আসেন কোহলি। কিন্তু নিউজিল্যান্ড সফরের ফর্মহীনতা লাল বলের ক্রিকেটেও কাটাতে পারলেন না ভারতীয় অধিনায়ক। স্বপ্নের মতো শুরু পাওয়া জেমিসনের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মাত্র ২ রান করে। ভারতের স্কোর তখন ৩ উইকেটে ৪০।

ওই জায়গা থেকে বড় জুটি গড়ায় ইঙ্গিত দেন আগারওয়াল ও অজিঙ্কা রাহানে। যদিও বোল্টের বলে ৩৪ রান করে আগারওয়াল ফিরে গেলে ভাঙে জুটি। এরপর জেমিসন ৭ রান করা বিহারিকে প্যাভিলিয়নের পথ দেখালে ১০১ রানে নেই সফরকারীদের ৫ উইকেট।

ভারতের বিপদ আর বাড়তে দেননি রাহানে (৩৮*) ও ঋষভ পন্ত (১০*)। অবশ্য তাতে আছে বৃষ্টির আশীর্বাদও। চা বিরতির সময় শুরু হওয়া বৃষ্টি না থামায় এক সেশন আগেই শেষ হয় দিনের খেলা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম