প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৮

লাঞ্চের আগে একবারই উইকেট উদযাপন করেছে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে তাদের স্কোর ৩০ ওভারে ১ উইকেটে ৮০।

দিনের শুরুর বোলিং দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিলো। জিম্বাবুয়ের দুই ওপেনার মোটেও সুবিধা করতে পারছিলেন না। বাংলাদেশের সাফল্য আসতেও সময় লাগেনি। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। কিন্তু পরের সময়টা হতাশায় কেটেছে মুমিনুল হকদের। লাঞ্চের আগে আর কোনও উইকেট পায়নি স্বাগতিকরা।

আবু জায়েদ এনে দেন প্রথম উইকেট। তার বলে ব্যক্তিগত ২ রানে প্যাভিলিয়নে ফেরেন কেভিন কাসুজা। শুরুর ওই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। ওপেনার প্রিন্স মাসভাউরি ও অধিনায়ক ক্রেগ আর্ভিন প্রতিরোধ গড়েছেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা অবিচ্ছিন্ন ৭৩ ‍রানে।

লাঞ্চের আগে মাসভাউরি অপরাজিত ৪৫ রানে, আর আর্ভিন অপরাজিত ২৬ রানে। তাদের ব্যাটে ভর দিয়ে জিম্বাবুয়ের স্কোর ৩০ ওভারে ১ উইকেটে ৮০।

জায়েদের হাত ধরে প্রথম উইকেট

বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন আবু জায়েদ। ধীরগতিতে শুরু করা জিম্বাবুয়েকে আরও চাপে ফেলেছেন তিনি ওপেনার কেভিন কাসুজাকে আউট করে।

শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে পরীক্ষা দিতে হয়েছে সফরকারী দুই ওপেনারকে। সতর্ক শুরুতেও কাজ হয়নি। জায়েদের বলে গালিতে নাঈম হাসানের হাতে ধরা পড়েন কাসুজা। ২৪ বল খেলে তিনি করেন ২ রান।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের শততম আন্তর্জাতিক ম্যাচটি।

বাংলাদেশ নেমেছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণে আবু জায়েদ ও ইবাদত হোসেন। আর স্পিনে তাইজুল ইসলামের সঙ্গী নাঈম হাসান।

টেস্ট ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। শেষ ছয় টেস্টের সবক’টিতে হেরেছে মুমিনুল-তামিমরা। এর মধ্যে ৫টিতে আবার ইনিংস ব্যবধানে হার! তাই হারের বৃত্ত থেকে বেরোতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না স্বাগতিকেরা।

নতুন অভিযানে নামার আগে আফ্রিকার দেশটির বিপক্ষে পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশকে। সাম্প্রতিক ইতিহাস বেশ সমৃদ্ধ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ পাঁচ টেস্টের চারটিতেই জয় পেয়েছে স্বাগতিকেরা। যদিও ঘরের মাঠে আগের সিরিজে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে হারের লজ্জায় ডুবতে হয়েছিল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভাউরি, কেভিন কাসুজা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটকিপার), ক্রেগ আর্ভিন (অধিনায়ক), টিমাইসেন মারুমা, ব্রেন্ডন টেলর, ভিক্টর নায়াউচি, এইন্সলি এনদোলভু, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের