মিরপুরে ব্যাটিং উইকেট দেখে বিস্মিত আর্ভিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩

সেঞ্চুরির পর জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আর্ভিন মিরপুরের উইকেট সাধারণত কিছুটা ধীরগতির হয়, তাই রানও হয় তুলনামূলক কম। শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট মানেই বাংলাদেশের একাদশে স্পিনারদের আধিক্য। মিরপুরে সর্বশেষ টেস্টে তো (২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) বিশেষজ্ঞ পেসার ছাড়াই নেমেছিল স্বাগতিক দল। কিন্তু এবারের উইকেট স্পিন নয়, ব্যাটিং বান্ধব। যে উইকেট দেখে বিস্মিত জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আর্ভিন।

প্রথম দিনে ১০৭ রানের অধিনায়কোচিত ইনিংস এসেছে তার ব্যাট থেকে। তবে নিজের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস নয়, বরং উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আর্ভিন। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এমন ব্যাটিং উইকেট দেখে আমরা বিস্মিত। দারুণ ব্যাটিং উইকেট। সাধারণত ঢাকার উইকেট সম্পর্কে মতামত থাকে, এখানে কী অপেক্ষা করছে ধারণা করতে পারবেন না! তবে এবারের উইকেটটা দারুণ আর সেজন্যই বাংলাদেশ এগিয়ে আছে। আমরা দুই থেকে তিনটা উইকেট বেশি হারিয়েছি।’

ব্যাটিং উইকেট হলেও বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছেন অকুণ্ঠে, ‘বাংলাদেশ ভালো বোলিং করেছে। বোলাররা ধৈর্য্য ধরে, নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করেছে।’

প্রথম দিন শেষে জিম্বাবুয়ের স্কোর ২২৮/৬। দ্বিতীয় দিনে পাল্টা আক্রমণের পরিকল্পনা জিম্বাবুয়ে অধিনায়কের, ‘আজ আরও কিছু রান করা দরকার ছিল। কালকে আক্রমণাত্মক ব্যাটিং করতে চাই আমরা। আজ দিনের অর্ধেকটা আমরা ভালোই কাটিয়েছি। তবে এই ম্যাচে বাংলাদেশ এগিয়ে আছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের