ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে রাসেল

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৬

আন্দ্রে রাসেল ২০১৯ বিশ্বকাপের মাঝপথে হাঁটুর চোটে ছিটকে গিয়েছিলেন আন্দ্রে রাসেল। তবে বছরের শেষ দিকে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, রাজশাহী রয়্যালসকে প্রথম ট্রফি জয়ে নেতৃত্ব দেন। এবার ওয়েস্ট ইন্ডিজ দলেও ফিরলেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার।

শ্রীলঙ্কায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাকে দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ১৪ জনের দলকে নেতৃত্ব দেবেন কিয়েরন পোলার্ড। কয়েক দিন আগে জ্যামাইকায় গাড়ি দুর্ঘটনায় আহত হন ওশানে টমাস। সুস্থ হওয়ায় ২৩ বছর বয়সী পেসারকেও ডাকা হয়েছে দলে।

ফিটনেসের ঘাটতি থাকায় তিন ম্যাচের ওয়ানডের দলে ছিলেন না শিমরন হেটমায়ার। তবে শেষ ফিটনেস পরীক্ষায় পর্যাপ্ত মার্ক পাওয়ায় ৪ ও ৬ মার্চের টি-টোয়েন্টির দলে জায়গা মিললো এ ব্যাটসম্যানের।

ওয়েস্ট ইন্ডিজ দল: কিয়ের পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কট্রেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে টমাস, হেইডেন ওয়ালশ, কেসরিক উইলিয়ামস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম