‘ভালো খেললে কেউ বাদ দিতে পারবে না’

রবিউল ইসলাম
২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:২১

এবার ওয়ানডে দলেও ফিরলেন আল আমিন দুঃস্বপ্নের রাত শেষে তার জীবনে এখন আলোয় ভরা দিন। অনেকদিন ছিলেন জাতীয় দলের বাইরে। কিন্তু গত তিন মাসে পাল্টে গেছে আল আমিন হোসেনের জীবন। নভেম্বরে ভারতের মাটিতে খেলেছেন টি-টোয়েন্টি সিরিজ। এরপর কলকাতা টেস্টে  ছিলেন বাংলাদেশের নতুন বলের বোলার। এবার ফিরলেন ওয়ানডে ক্রিকেটে। ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলা পেসার দারুণ খুশি।

বাংলা ট্রিবিউনকে আল আমিন বলেছেন, ‘জাতীয় দলে খেলতে পারলে তো ভালো লাগবেই। দলে না থাকলে সবারই খারাপ লাগে। এবার ভালো পারফর্ম করে জায়গা ধরে রাখার চেষ্টা করবো। যদিও দলে থাকা-না থাকা নিয়ে ভাবি না। শুধু নিজের কাজ করে যেতে চাই।’

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। কিন্তু বাংলাদেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। যদিও আক্ষেপ নেই আল আমিনের মনে, ‘প্রত্যেকটি জায়গার জন্য লড়াই করতে হয়। ভালো খেললে আমার জায়গা পাকা হয়ে যাবে। এই বিশ্বাস নিয়েই খেলছি। প্রতিটি ম্যাচ খেলার সময় ভাবি, এটাই আমার শেষ ম্যাচ। এই ম্যাচে ভালো করতে হবে। ভালো না করলে বাদ পড়ে যাবো।’

ভারতে টি-টোয়েন্টি সিরিজে ভালোই পারফরম্যান্স ছিল, এক উইকেট পেলেও রান বেশি দেননি। পাকিস্তানেও খেলেছেন দুটি টি-টোয়েন্টি। আল আমিন জানালেন, ‘ভারত-পাকিস্তানের মতো দুটো বড় দলের বিপক্ষে খেলার পর আত্মবিশ্বাস বেড়ে যায়। যদিও এত তাড়াতাড়ি ওয়ানডে দলে ফেরার কথা ভাবিনি। শুধু ভেবেছি, যখন সুযোগ পাবো ভালো খেলবো।’

আসন্ন ওয়ানডে সিরিজে আল আমিনের লক্ষ্য, ‘ভালো খেলার চেষ্টা করবো। সুযোগটা কাজে লাগাতে হবে। ভালো খেললে আমাকে কেউ বাদ দিতে পারবে না।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম