শারজায় আবার ভারত-পাকিস্তান লড়াই!

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৮

শারজায় আবার ভারত-পাকিস্তান লড়াই! দিনকয়েক আগে শোয়েব আখতার বলেছিলেন, ভারত-পাকিস্তানের পণ্য কেনা-বেচার জায়গা ঠিকই আছে, শুধু ক্রিকেট হলেই যত সমস্যা। প্রতিবেশী দেশ দুটির দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ কবে আলোর মুখ দেখবে, তা এখন ঘোর সংশয়ের আবর্তে। এরই মাঝে এলো ভারত-পাকিস্তান লড়াইয়ের সুখবর।

 না, বিরাট কোহলি-বাবর আজমরা মুখোমুখি হচ্ছেন না। তাহলে? টেনিস বলের টুর্নামেন্ট টেনপিএল-বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি মুখোমুখি হচ্ছে ঐতিহাসিক শারজা স্টেডিয়ামে।

৮ থেকে ১৩ মার্চ হবে টেনিস বলের বিশ্বকাপ। প্রায় সপ্তাহখানেকের এই প্রতিযোগিতায় ১১ মার্চ শারজায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান একাদশ। জাতীয় দল না হোক, নামের সঙ্গে ভারত-পাকিস্তান থাকায় ম্যাচটি ঘিরে দারুণ উত্তেজনা আয়োজকদের। বিশেষ করে শারজায় আবারও প্রতিবেশী দুই দেশের ক্রিকেট লড়াই হওয়ায় তা অন্যরকম উন্মাদনা ছাড়াচ্ছে ক্রিকেটামোদিদের মনেও।

ক্রিকেট বিশ্ব শারজায় শেষবার ভারত-পাকিস্তান লড়াই দেখেছিল ২০১৩-১৪ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল দিয়ে। জাতীয় দলের লড়াই শেষবার দেখা গিয়েছিল অবশ্য আরও আগে, ২০০০ সালে। ত্রিদেশীয় ওই সিরিজে তৃতীয় দলটি ছিল দক্ষিণ আফ্রিকা।

টেনিস বলের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান অলরাউন্ডার নামছেন শারজার প্রতিযোগিতায়। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে তিনিও উন্মুখ হয়ে আছেন, ‘শারজায় ভারত-পাকিস্তানের দ্বৈরথ এমনিতেই সবসময় উত্তেজনা ছড়ায়। আমিও ম্যাচটি দেখার জন্য মুখিয়ে আছি। একই সঙ্গে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায়।’

টেনিস বলের আগের দুটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৬ দল। এবারের প্রতিযোগিতায় দল বাড়িয়ে ২০ করা হলেও আগ্রহ দেখিয়েছে প্রায় ৪০টির মতো দল।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক