শচীনের চেয়ে লারাকে বল করা কঠিন ছিল: ম্যাকগ্রা

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬

শচীনের চেয়ে লারাকে অন্য চোখে দেখেন ম্যাকগ্রা শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মধ্যে কে সেরা ব্যাটসম্যান? প্রশ্নটির উত্তর ঘুরিয়ে-ফিরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেটের মুখোমুখি অনেকবার হয়েছেন ম্যাকগ্রা। দুজনই তার চোখে সমান সেরা। কিন্তু লারাকে বল করাটা একটু বেশি কষ্টসাধ্য ছিল সাবেক অজি পেসারের জন্য।

ম্যাকগ্রার একটি লম্বা সাক্ষাৎকার নিয়েছে ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া, যার শেষ প্রশ্নটি ছিল লারা ও শচীনের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নিয়ে। অজিদের শক্তিশালী বোলিং লাইনের মুখোমুখি হয়েও উইন্ডিজ কিংবদন্তি কতটা সাবলীল থাকতেন, সেটা মনে করালেন।

অস্ট্রেলিয়ার মাটিতেই শেন ওয়ার্ন ও ম্যাকগ্রার বোলিং লাইনকে অনেকবার সামলাতে হয়েছে লারা ও শচীনকে। দুজনের মধ্যে উইন্ডিজ গ্রেটকে বল করাই কঠিন ছিল বললেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার, ‘এটা ছিল ব্রায়ান। সে কখনও খেলা পাল্টাতো না। আমি সম্ভবত তাকে ১৫ বার আউট করেছি। কিন্তু সে আমাদের বিপক্ষে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরিও করতো, যখন আমি ও ওয়ার্নি একসঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে খেলতাম।’

ম্যাকগ্রা আরও যোগ করেছেন, ‘দিনটা যখন তার হতো, তখন যে কোনও কিছু করে ফেলতো। শচীনও একই রকম ভালো খেলতো, কিন্তু ব্রায়ানের মধ্যে অন্য কিছু ছিল। শচীনের চেয়ে তাকে বল করাই ছিল একটু বেশি কঠিন। সে ছিল নির্ভীক ব্যাটসম্যান।’

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের