বড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি, রোমাঞ্চিত আকবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ১৯:৩৩আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৯:৩৩

মুমিনুল ও সৌম্যর সঙ্গে আকবর বৈশ্বিক টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ কোনও শিরোপা জিতেছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে। আকবর আলীর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। যুব বিশ্বকাপ জয়ের পর তাই অধিনায়ক আকবর আলী আগ্রহের কেন্দ্রবিন্দু। বুধবার ঢাকা লিগে দ্বিতীয় দিনের দল-বদলে সৌম্য-মুমিনুল-রুবেলদের ছাপিয়ে সংবাদ মাধ্যমের আগ্রহটা বেশি ছিল তাকে ঘিরেই। নিজের শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির দলটি ছেড়ে আসন্ন মৌসুমে আকবর খেলবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে।

গত মৌসুমে বিকেএসপির হয়ে ১৩টি ম্যাচ খেলেছিলেন আকবর আলী। ঢাকা লিগে ওটাই ছিল তার প্রথম মৌসুম। দুই হাফসেঞ্চুরিতে ২২.৬৯ গড়ে ২৯৫ রান করেছিলেন। এক বছরের ব্যবধানে আরও পরিণত আকবর এই মৌসুমকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। বয়সভিত্তিক ক্রিকেট এবং বড়দের ক্রিকেটের পার্থক্যটা বেশ ভালো করেই জানেন আকবর, ‘অবশ্যই, এখন সিনিয়র ক্রিকেটে যেহেতু চলে আসছি, এখানে চ্যালেঞ্জটা অবশ্যই থাকবে। ক্রিকেট এমন খেলা, আপনি যেখানেই যাবেন আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। আশা করি দ্বিতীয় মৌসুমটা ভালো করতে পারব।’

সৌম্য সরকার-আরিফুল হক-মুমিনুল হকদের সঙ্গে গাজী গ্রুপ ক্রিকেটার্সে খেলবেন আকবর। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারবেন  ভেবে রোমাঞ্চিত আকবর, ‘আমি খুবই রোমাঞ্চিত যে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবো। এটা আমার প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো।’

যুব বিশ্বকাপ জয়ী দলের দলের অধিনায়ক আকবর আলীকে ঘিরে যেমন আগ্রহ, সেই আগ্রহ ঢাকা প্রিমিয়ার লিগেও থাকবে তাকে ঘিরে। এটাকে অবশ্য বাড়তি চাপ মনে করছেন না আকবর, ‘চাপ হবে কেন? পারফরম্যান্স করা তো আমার কাজ, ওটার দিকেই আমার ফোকাস। আশা করি আমার কাজটা আমি ঠিকভাবে করতে পারব।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের